‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তৃণমূলের এখন শোচনীয় অবস্থা। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে এইভাবে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী তাপস রায় (Tapas Roy)। সোশ্যাল মিডিয়াতেও খেলা হবে লিখে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন মন্ত্রী।

মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেছেন, ‘প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের মতো অবস্থা হয়েছে তৃণমূলের। এই ধরনের অবস্থা তৃণমূলের হওয়ারই ছিল। এই ঘটনা আরও ঘটবে। দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে তৃণমূল। বিধানসভায় এই ধরনের ঘটনা আগে ঘটেনি। তৃণমূলের একাংশ মনে করছে এই অবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। তাঁর ডাকা বৈঠকে কেউ হাজির হচ্ছেন না।’

একসময় তৃণমূল কংগ্রেসের অতি-পরিচিত এবং সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল ‘খেলা হবে’। এই স্লোগানকেই হাতিয়ার করে এ দিন ঘাসফুল শিবিরকে খোঁচা দিয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। তারপরেই তৃণমূলকে তাঁদের স্লোগান দিয়েই বিদ্ধ করলেন তিনি। 

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে রীতিমত ধস নামছে তৃণমূলে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক নেতা। অনেকেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলছেন। একের পর এক নেতার ইস্তফার ধাক্কার পর বিধায়করাও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। তৃণমূলের অন্দরে ভাঙন ধরেছে তা স্পষ্ট।  সেই কথাই এদিন বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন তাপস রায়। দলের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন তিনি। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ খোলেননি মন্ত্রী। 

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্ণার বাজারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

ফের আইনি বিপাকে বাদশা, সিল করা হল গায়কের চণ্ডীগড়ের নাইটক্লাব, কী অভিযোগ?

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি

ফের বাড়ল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের লেটেস্ট দর

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

চলতি বছরে কবে থেকে বর্ষা, জানিয়ে দিল আইএমডি

বিশ্বকাপ চলাকালীন হোটেলের ২০২ নম্বর রুমে থাকবেন মেসি, কারণ‌ জানেন?