সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানী পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেছিল ধর্ষক সোহেল রানা। তার পর ধর্ষণের প্রমাণ লোপাটে জল দিয়ে ধুইয়ে দিয়েছিল ছোট্ট রামিসার সারা শরীর। যার ফলে ডিএনএ টেস্টে ধর্ষণের প্রমাণ মেলেনি। গতকাল সোমবার (১ জুন) আদালতে এমনই শিহরে ওঠার মতো দাবি করেছেন সরকারি আইনজীবী। তাঁর ওই কথা শুনে থ মেরে যান বিচারক থেকে আদালতে হাজির প্রত্যেকেই।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাড়ি থেকে সাত বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। জেরার মুখে পুলিশের কাছে রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে নেয় সোহেল। গত ২৪ মে মামলার তদন্ত আধিকারিক (আইও) পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

গতকাল সোমবার মহানগর শিশু হিংসা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে ধৃত সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠনের শুনানি ছিল। শুনানিতে আসামির আইনজীবী দাবি করেন, ‘ফরেনসিক রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকি সোহেলের ডিএনএ টেস্ট করানো হয়নি।’ শুধু তাই নয়, রামিসাকে খুন ও ধর্ষণের কথা অস্বীকার করে সোহেল দাবি করেন, ‘ডলার নামের এক ব্যক্তি রামিসাকে ধর্ষণ করে খুন করেছে। সে শুধু সহযোগিতা করেছে।’

বিচারকের প্রশ্নের জবাবে সরকারি আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, ‘আসামি সোহেল নির্যাতিতা রামিসার গোপনাঙ্গ কেটে ক্ষতবিক্ষত করে। এরপর জল দিয়ে ধুয়ে ফেলে। সেই জন্য তার শরীরে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। ডিএনএন পরীক্ষা করতে গেলে স্থানটি শুকনো অবস্থায় লাগে। কোনও অংশ জলের সংস্পর্শে এলে ডিএনএ নমুনা আর থাকে না। ধর্ষণের প্রমাণ নষ্ট করে ফেলেছে সোহেল। বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কাল্পনিক ব্যক্তির নাম উল্লেখ করেছে।’

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ভাইরাল হওয়ার নেশায় এবার গোগ্রাসে খড়-ভুসি খেয়ে ফেললেন যুবক

Cocktail 2 trailer: শাহিদের বউ কে হবেন, সেই নিয়ে চুলোচুলি কৃতি-রশ্মিকার, শেষমেষ কী হবে?

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন

‘খেলা হবে’, ইঙ্গিতপূর্ণ পোস্ট রাজ্যের মন্ত্রী তাপস রায়ের

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

সমাজমাধ্যমে কটাক্ষের পরেই ভারতীয় দলে আকিব নবি, বোর্ডের বড় ঘোষণায় জল্পনা

তৃণমূলের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সন্দেশখালি