জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম : জঙ্গলে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সাঁকরাইল থানার পুলিশ। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে মানবিকতার নজির গড়ল সাঁকরাইল থানার(Sankrail P.S.) পুলিশ। হারিয়ে যাওয়া ব্যক্তিকে তার বাড়িতে ফিরতে সাহায্য করল পুলিশ। ভোরবেলায় ওই ব্যক্তিকে বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। পরে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানায় নিয়ে গিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, ওই ব্যক্তির নাম কানাই সরেন(Kanai Soren)। তিনি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা(Sabang P.S.) এলাকার বড়াই গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, কানাই সরেন কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু সন্ধান মেলে নি।

এরপর সাঁকরাইল থানার পক্ষ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন থানায় এসে কানাই সরেনকে শনাক্ত করেন। সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে মঙ্গলবার দুপুরে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।কানাই সরেনের ছেলে শম্ভু সরেন জানান, বেশ কিছুদিন ধরে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। সাঁকরাইল থানার পক্ষ থেকে খবর পেয়ে তাঁরা অত্যন্ত স্বস্তি ও আনন্দিত। পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানার পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও। এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে বলেই মনে করছেন অনেকে। এর আগে জঙ্গলমহলের একাধিক থানা ভিন রাজ্যের হারিয়ে যাওয়া মানুষজনকে বাড়ি ফিরতে সাহায্য করেছে। এবার পার্শ্ববর্তী জেলার নিখোঁজ ব্যাক্তিকে ঘরে ফিরিয়ে দিয়ে স্বস্তি পেল জঙ্গলমহলের সাঁকরাইল থানা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান