বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যরাতে বুলডোজার অভিযান, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে একের পর এক ভেঙে ফেলা হল মন্দির, মসজিদ-সংলগ্ন নির্মাণ এবং কবরস্থানের অংশ। কাশি রেলওয়ে স্টেশনকে অত্যাধুনিক মাল্টি-মোডাল টার্মিনাল স্টেশনে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানে রেলওয়ের জমিতে নির্মিত একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে ছিল একটি হনুমান মন্দির, আজাইব শহীদ মসজিদের সঙ্গে যুক্ত কিছু অংশ এবং একটি কবরস্থানের অংশ। 

সূত্রের খবর, আদমপুর এলাকার রাজঘাট পুলিশ চৌকির কাছে রেলওয়ের জমিতে নির্মিত হনুমান মন্দিরটি প্রথমে ভাঙা হয়। এরপর বুলডোজার নিয়ে এগিয়ে গিয়ে আজাইব শহীদ মসজিদের সংলগ্ন কয়েকটি অবৈধ নির্মাণ এবং কবরস্থানের অংশও ভেঙে ফেলা হয়। পুরো অভিযানটি প্রায় এক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়। এই সময় কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, তাই এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী, প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (PAC) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর সদস্যদের। প্রশাসনের দাবি, আগে থেকেই সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস দেওয়া হয়েছিল এবং আদালত ও রেলওয়ের নির্দেশিকা মেনেই এই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কাশি রেলওয়ে স্টেশনকে আধুনিক পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বহু কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত করতেই রেলওয়ের জমি দখলমুক্ত করার এই পদক্ষেপ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ধর্মীয় স্থাপনা ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম