বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

আবাসের প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা নিয়ে গিয়েছেন ওই তৃণমূল নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস প্রাপকের তালিকায় নাম উঠেছে, এবার পাকা বাড়ি হবে, সেই আশাতেই দিন গুনছিলেন। কিন্তু আবাসের টাকা ঢুকতেই কেলেঙ্কারি, সটান বাড়ি পৌঁছে যান তৃণমূল নেতা। অভিযোগ, আবাসের প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ৪০ হাজার টাকা নিয়ে যান ওই তৃণমূল নেতা। রাজ্যের পালাবদলের পর পূর্বতন শাসকদলের একাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এই অভিযোগে গ্রেফতারও হয়েছেন একাধিক তৃণমূল নেতা-কর্মী। এবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল নেতা শাহাজান সর্দারের বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানায় অভিযোগ দায়ের করলেন এক প্রতিবন্ধী বৃদ্ধ, যার নাম সাইফুদ্দিন সর্দার। তাঁর বাড়ি বাসন্তী বিধানসভার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ি গ্রামের ৫০ নম্বর বুথ এলাকায়।

অভিযোগ, আবাস প্রাপকের তালিকায় তাঁর নাম ছিল। সেই মতো আবাসের ১ লক্ষ ২০ হাজার টাকা ঢুকেছিল তাঁর ব্যাঙ্কে, যে টাকা দিয়ে পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেখানেই থাবা বসান আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ওই বুথের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য রেজিনা সর্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা শাহাজান সর্দার। বৃদ্ধর আবাস যোজনার টাকা থেকে ৪০ হাজার টাকা নিয়ে নেন অভিযুক্ত তৃণমূল নেতা। যে কারণে আজও তাঁর পাকা বাড়ি হয়নি। শাহাজাহান সর্দারের বিরুদ্ধে ক্ষোভ উগরে ওই বৃদ্ধ সাইফুদ্দিন সর্দার জানিয়েছেন, তাঁর নামে আবাস যোজনার ঘর মঞ্জুর হয়েছিল। নিয়ম মেনে ঘরের জন্যে তিনি সরকার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছিলেন। কিন্তু টাকা পাওয়ার পরেই ওই তৃণমূল নেতা তাঁকে ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা কাটমানি হিসেবে কেড়ে নেন। দু চোখে ভাল মতো দেখতে পান না তিনি। প্রতিবন্ধী মানুষ। তাই ভয়ে পেয়ে সেদিন তিনি কিছু প্রতিবাদ করতে পারেননি। কিন্তু এখন সাহস পেয়েছেন। তাই শাহাজানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন। 

আরও পড়ুনঃ পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

তবে শুধুমাত্র সাইফুদ্দিন সর্দার নন, হাফিজুল সর্দার নামে আরও এক ব্যক্তি ওই তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, শাহাজান সর্দার তাঁর কাছ থেকেও ৩০ হাজার টাকা কাটমানি হিসেবে নিয়েছেন। তাই তিনিও পুলিশে দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, প্রথমে তাঁরা বাসন্তীর শিমুলতলা পুলিশ ক্যাম্পে গিয়েছিলেন। এরপর সেখান থেকেই বাসন্তী থানায় গিয়ে শাহাজানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে এখন বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী