নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অটোমোবাইল বাজারে আবারও আলোচনার কেন্দ্রে টয়োটা। সংস্থার তরফে  আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে নতুন ইনোভা ক্রিস্টা ২০২৬। জনপ্রিয় এই এমপিভিতে এবার এসেছে আপডেটেড ডিজাইন, উন্নত ফিচার এবং আরও প্রিমিয়াম ইন্টেরিয়র, যদিও ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। নতুন সংস্করণেও সেই ঐতিহ্য বজায় রেখে গাড়িটিকে আরও আধুনিক রূপ দেওয়া হয়েছে।

কী কী নতুন ফিচারস? 

নতুন আপডেটে ইনোভা ক্রিস্টার সামনে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইনের রেডিয়েটর গ্রিল। পাশাপাশি সামনের ও পিছনের বাম্পারেও পরিবর্তন আনা হয়েছে, যা গাড়িটিকে আরও শক্তিশালী ও আকর্ষণীয় লুক দিয়েছে। সংস্থার দাবি, আইকনিক ডিজাইন বজায় রেখেই গাড়িটিকে নতুন প্রজন্মের জন্য উপযোগী করা হয়েছে। ইন্টেরিয়রের দিকেও এসেছে বড় পরিবর্তন। কেবিনে দেখা যাবে ডুয়াল-টোন লেদার সিট আপহোলস্ট্রি। ড্যাশবোর্ড ও ডোর ট্রিমে যুক্ত করা হয়েছে উডেন ফিনিশের ছোঁয়া, যা গাড়ির প্রিমিয়াম ফিল বাড়িয়েছে। এছাড়া অয়্যারলেস চার্জার এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমের মতো আধুনিক ফিচারও যুক্ত হয়েছে। তবে ইঞ্জিনে কোনও পরিবর্তন নেই। ইনোভা ক্রিস্টা ২০২৬ মডেলেও থাকছে ২.৪-লিটার ডিজেল ইঞ্জিন এবং ম্যানুয়াল ট্রান্সমিশন।

সংস্থার মতে, গাড়িটি প্রতি লিটার জ্বালানিতে ১৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। সেফটির দিক থেকেও বেশ আদর্শ। এতে থাকছে ৭টি এয়ারব্যাগ, এবিএস, ভেহিকল স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট এবং ইলেকট্রনিক ব্রেক-ফোর্স ডিস্ট্রিবিউশনসহ একাধিক সেফটি ফিচার।

কত দাম ?

দাম শুরু হচ্ছে ১৯ লক্ষ ৭২ হাজার (এক্স-শো রুম) থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম ২৬ লক্ষ ৬৩ হাজার পর্যন্ত। ৭-সিটার ও ৮-সিটার উভয় কনফিগারেশনেই পাওয়া যাবে এই গাড়ি। রংয়ের অপশনে থাকছে প্লাটিনাম হোয়াইট পার্ল, সুপার হোয়াইট, সিলভার মেটালিক, অ্যাটিটিউড ব্ল্যাক মাইকা এবং অ্যাভান্ট-গার্ড ব্রোঞ্জ মেটালিক। সব মিলিয়ে নতুন ইনোভা ক্রিস্টা ২০২৬ আরও প্রিমিয়াম লুক ও ফিচার নিয়ে বাজার মাতাতে এসেছে। 

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের