মিরাজ-আফিকের যুগলবন্দিতে দুর্দান্ত জয়

মাত্র ৪৬ রানে ছ উইকেটের পতন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রান মাত্র ৪৬। পড়ে গিয়েছে ৬ উইকেট। জয়ের জন্য আফগানিস্তান লক্ষ্যমাত্রা ধার্য করেছে ২১৭। এই প্রতিপক্ষ শিবির নিশ্চিত ছিল, ম্যাচ তাদের পকেটে। সেখান থেকে ম্যাচ টেনে বের করে আনা যে কোনও দলের ক্ষেত্রেই প্রায় অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখাল বাংলাদেশ। সৌজন্যে হাসান মিরাজ এবং আফিক হোসেনের দূর্দান্ত পার্টনারশিপ। দুজনের যুগলবন্দী থেকে এসেছে ১৭৪ রান। এর মধ্যে হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে ৮১ রান। খেলেছেন ১২০টি বল। আফিক হোসেন ১১৫ রান খেলে সংগ্রহ করেন ৯৩ রান। একদিনের ম্যাচে এই দুই ব্যাটারের এটাই সর্বোচ্চ রান।

এদিন শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী ছিল বাংলাদেশ। অল্প রানে প্যাভিলয়নে ফেরে মুশফিকুর রহমান। বাঁহাতি পেসার ফারুকির বলের লাইন আর লেংথ তিনি বুঝতেই পারেননি। এই ম্যাচটা ছিল ইয়াসির আলি চৌধুরীর অভিষেক ম্যাচ। অভিষেক ম্যাচেই ব্যর্থ তিনি। সৌজন্যে সেই ফারুকি। বলা যেতে পারে, শুরুতেই আফগানিস্তানের পেশাররা প্রতিপক্ষ বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেয়। স্কোরবোর্ডের দিকে তাকালে ধরা পড়বে সেই করুণ ছবি।

তামিম ৮

লিটন ১

সাকিব ১০

মুশফিকুর ৩

ইয়াসির আলি ০

মাহমুদউল্লাহ ৮

আফিক আর মিরাজ মাটি কামড়ে পড়ে না থাকলে ম্যাচ অনেক আগেই হাতের বাইরে চলে যেত। এই দুই যুগলবন্দী প্রতিপক্ষের বোলারদের কার্যত দুরমুশ করে দিয়েছে। টপ অর্ডারের ব্যর্থতায় কার্যত বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল। পরিত্রাতা হয়ে ওঠেন আফিক এবং হাসান। তাদের দৌলতেই মান বাঁচল বাংলাদেশের।

আরও পড়ুন ২৬ বলে দ্রুততম অর্ধশতরান করে রেকর্ড গড়লেন বঙ্গ তনয়া

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার