কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিউবার কমিউনিস্ট নেতৃত্বের ওপর চাপ বাড়াল আমেরিকা। এবার সরাসরি প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। গতকাল বৃহস্পতিবারভ (৪ জুন) মার্কিন অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত তথ্য প্রকাশ করে। এই পদক্ষেপকে কিউবার বর্তমান নেতৃত্বের উপর ওয়াশিংটনের চাপ বৃদ্ধির ধারাবাহিকতা অংশ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী প্রেসিডেন্ট দিয়াজ-কানেল ছাড়াও আরও চার ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় এসেছে। তালিকায় রয়েছেন তাঁর স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্য এবং কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়। এছাড়া আরও কয়েকটি সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে আমেরিকার এই ঘোষণার পরপরই কিউবা সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও দেশটির বিদেশমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আমেরিকার এই ধরনের নিষেধাজ্ঞা কিউবার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপরই বহিঃপ্রকাশ। তাঁর দাবি, দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি এবং কিউবার ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর যেসব প্রচেষ্টা ওয়াশিংটন চালিয়ে যাচ্ছে, সেগুলো শেষ পর্যন্ত সফল হবে না।

আরও পড়ুন: ‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

৬৬ বছর বয়সী মিগুয়েল দিয়াজ-কানেল ২০১৮ সালে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশটির দীর্ঘদিনের নেতা রাউল কাস্ত্রোর উত্তরসূরি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং বর্তমানে কিউবার কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকদের মতে, কিউবার কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকদের মতে, কিউবার কমিউনিস্ট শাসনব্যবস্থা এবং মানবাধিকার ইস্যু নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আপত্তির প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন কিউবার নেতৃত্বের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করে আসছে। 

নিষেধাজ্ঞার ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমেরিকা চায় কিউবা একটি সুশাসিত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক। তবে সেই লক্ষ্য অর্জনের জন্য দেশটির বর্তমান নেতৃত্বের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। উল্লেখ্য, গত মাসেও কিউবার তথ্য ও যোগাযোগমন্ত্রী কয়েকজন সামরিক কর্মকর্তা এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত মোট ১১ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। অন্যদিকে, ১৯৯৬ সালের একটি বিতর্কিত ঘটনার জেরে কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধেও অভিযোগ তুলেছে আমেরিকা। ওই ঘটনায় ওই সময় কিউবা থেকে পালিয়ে যাওয়া একটি দলের পরিচালিত বিমান লক্ষ্য করে গুলি চালিয়েছিল কিউবার যুদ্ধবিমান। যা এখনও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়।

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা