‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কলকাতার নলবনে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে নিজের হাতে গাছ লাগিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বৃক্ষরোপণ কর্মসূচি থেকে তিনি বলেছেন, এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক। কিন্তু যাঁরা বড় বড় বাড়ি তৈরি করছেন, তাঁরা অনেকেই নিয়ম মানছেন না। ইকো ক্লাব তৈরি করলে আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

বৃক্ষরোপণ প্রসঙ্গে আইনের কথা বলে এদিন মুখ্যমন্ত্রী রয়েছেন, সরকারি পরিকাঠামো, শিল্পের এলাকা, রাজ্য সড়ক, জাতীয় সড়ক সর্বত্রই আইন রয়েছে এক-তৃতীয়াংশ বৃক্ষরোপণ করার। সব জানার পরেও এই নিয়ম অনেক সময় মানা হয় না। আকাশপথ থেকে দেখলে বৃহত্তর কলকাতায় কংক্রিটের জঙ্গল নজরে আসে। পরিবেশের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে, তার খেসারত বর্তমান প্রজন্মকে দিতে হচ্ছেই। ভবিষ্যতেও দিতে হবে। তাই আরও বেশি যত্নবান হতে হবে পরিবেশের প্রতি। অরণ্য সৃষ্টির দিকে নজর দিতে হবে। শুধু গাছ লাগিয়ে বা মাছ ছেড়ে কাজ শেষ করলেই হবে না। দায়িত্ব নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। ইতিমধ্যে ১০টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপের ব্যাপ্তি বাড়াতে হবে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ১৪-২০ জুলাই অরণ্য সপ্তাহে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সামনেই রয়েছে টাইগার ডে। এদিনটিও উদযাপন হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় ভারতবর্ষের এক নম্বর জায়গায় পৌঁছবে বাংলা। শুক্রবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া হাজির ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, বিধায়ক পীযূষ কানোরিয়া, লকেট চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত এবং উচ্চপদস্থ সরকারি কর্তারা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর