সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, এফআইআর দায়ের

এবার ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কৌশিক কর্মকার নামের এক ব্যক্তি চারু মার্কেট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, একটি ছবি তৈরির জন্য এই টাকা নিয়েছিলেন সোহম। কিন্তু সেই ছবি আর তৈরি হয়নি। জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।‌ তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলায় পালাবদলের পর থেকেই নানা অভিযোগের ভিত্তিতে একের পর এক নেতা-কর্মী গ্রেফতার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। যার ‘অঙ্গুলি হিলনে’ এতদিন টলিউড চলেছে। গিল্ড, ফেডারেশনে দাপট দেখিয়েছিলেন তিনি। মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ এবং অভিযোগের কারণে তাঁকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যে শুক্রবার (৫ জুন) প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এল। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। 

কৌশিক কর্মকার নামে ওই ব্যক্তি অভিযোগপত্রে জানিয়েছেন, ২০২২ সালের মাঝামাঝি সোহমের সংস্থা তাঁদের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল। সোহমের সংস্থা জানিয়েছিল, সোহম ও তাঁর সংস্থা সিনেমা ও ওয়েব সিরিজের প্রোডাকশনের সঙ্গে যুক্ত। সোহম নিজে একজন খ্যাতনামা অভিনেতা। এরপর সোহম তাঁদের সংস্থাকে জানিয়েছিলেন, ‘লাল সুটকেসটা’ নামে একটা ওয়েব সিরিজ সিরিজ করছে। কিন্তু পর্যাপ্ত মূলধন না থাকায় সেই ওয়েব সিরিজের কাজ শেষ করতে পারছেন না। ওই প্রোজেক্টটি শেষ করতে ৮০ লক্ষ টাকা বিনিয়োগ করার অনুরোধ করেন সোহম। কিন্তু, প্রথমে কৌশিকের সংস্থা এত টাকা বিনিয়োগ করতে চায়নি। এরপর সোহম নিজে তাঁদের অফিসে গিয়ে বিনিয়োগের অনুরোধ করেন। এরপর কৌশিকের সংস্থা টাকা দিয়ে দেয়। এরপর আরও ২৫ লক্ষ টাকা দাবি করলে সেটাও তারা দিয়ে দেয় সোহমের সংস্থাকে। কিন্তু সেই ছবি আর তৈরি হয়নি বলেই অভিযোগ কৌশিকের। সেই কারণেই তাঁর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সোহম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষার দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন সোহম।

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর