কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। আজ, শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে সেই কথা ঘোষণা করেছেন তিনি। অনাস্থা আসার আগেই স্বেচ্ছায় কলকাতা পুরসভার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ। এদিন পদত্যাগ পত্র জমা দিতে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের ঘরে যান তিনি। যদিও সেখানে উপস্থিত ছিলেন না মালা রায়। তারপরে কলকাতা পুরসভার চেয়ারপার্সনের সচিবের হাতে পদত্যাগ পত্র জমা দেন ফিরহাদ। 

জল্পনা শুরু হয় গত, বুধবার। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন ফিরহাদ। প্রথমে তাতে রাজি না হলেও পরে ফিরহাদকে ইস্তফা দেওয়ার অনুমতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আজ, শুক্রবার মেয়র পদে ইস্তফা দিয়েছেন তিনি। এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করে ফিরহাদ বলেন, ‘২০১৮ সালে যখন হঠাৎ করে তদকালীন মেয়র পদত্যাগ করেন। তখন সমস্ত কাউন্সিলরের মত নিয়ে আমাকে কলকাতা পুরসভার মেয়র পদে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁকে ধন্যবাদ জানাই। আমি বরাবরই ভাবতাম, এই পদে বসার যোগ্যতা আমার নেই। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা। আমফানও আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। মানুষের সমস্যা শোনার জন্য শুরু হয়েছিল টক টু মেয়র। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমস্যা সমাধানের চেষ্টা করে গিয়েছি। অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল।’

আরও পডুন: মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গতকাল, বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা দেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। সেই পদত্যাগ পত্র বিধাননগর পুরসভার কমিশনারের কাছে জমাও দেন কৃষ্ণা চক্রবর্তী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন ফিরহাদ।

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন