তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতারের পর অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এই ধরনের পদক্ষেপের প্রয়োজনীয়তা ও আইনি ভিত্তি সম্পর্কে জানতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেয় বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ।

মামলায় অভিযোগ করা হয়, রাজ্যের বিভিন্ন জেলায় গ্রেফতার হওয়া কয়েকজন অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে ঘোরানো হয়েছে। এটি তাদের মর্যাদা ও মৌলিক অধিকারের পরিপন্থী। বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, ‘পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে। আইন মেনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে। দোষ প্রমাণিত হলে তাঁকে ফাঁসিতেও চড়াতে পারে। কিন্তু গ্রেফতারের নামে ইচ্ছাকৃত ভাবে অভিযুক্তদের সম্মানহানি করতে পারে না।’ আদালত জানতে চায়, ঠিক কোন পরিস্থিতিতে অভিযুক্তদের কোমরে দড়ি পরানোর প্রয়োজন দেখা দিচ্ছে। 

আরও পড়ুন: বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, যেসব অভিযুক্তকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তোলাবাজিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এবং ঘটনাস্থলে নিয়ে গিয়ে অপরাধের পুনর্নির্মাণ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। তবে আদালত এই বিষয়ে সতর্ক অবস্থান নেয়। ডিভিশন বেঞ্চের মতে, যদি কোনও অভিযুক্তের পালানোর আশঙ্কা থাকে, তাহলে পুলিশ আইনসম্মত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু সেই ব্যবস্থার ফলে যেন তার মানবিক মর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। আদালত আরও নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে পুলিশকে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে। অভিযুক্ত ব্যক্তির নিরাপত্তার পাশাপাশি তার সাংবিধানিক অধিকার ও সন্মানের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগামী চার সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। তার আগে তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত আকারে বক্তব্য জানাতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।  

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

মুখে দিলেই মিলিয়ে যাবে, বাড়িতেই বানান নরম তুলতুলে তালের বড়া

বাড়িতেই বানিয়ে ফেলুন ৫ হাজার কেজি টাকার মিষ্টি Pista Lauj, রইল রেসিপি

‘ক্ষমতা হারিয়েও তোলাবাজি’, অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২