বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল থেকে বহিষ্কারের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই জনরোষের মুখে পড়েন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ তুলে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঝাঁটা ও জুতো হাতে প্রতিবাদকারীরা দুর্নীতি, কাটমানি এবং তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছিলেন সন্দীপনের বিরুদ্ধে। বিক্ষোভ চলাকালীন ‘চোর-চোর’ এবং ‘বাবা চোর, ছেলে চোর’ স্লোগানে মুখর হয়ে উঠেছিল গোটা এলাকা। আর এই ঘটনায় ক্ষুব্ধ এন্টালির বিধায়ক। আজ, শুক্রবার বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘কোনও স্থানীয় নয়, বহিরাগতরা এসে বিক্ষোভ দেখাচ্ছিল। বিজেপির তরফে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। আমার একটাই প্রশ্ন, বিজেপির রাজ্য সভাপতি কী এই বিক্ষোভের সমর্থন করেন?’ এই বিক্ষোভ সংগঠিত হয়েছে, বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বেই। এমনটাও দাবি করেন সন্দীপন।

আরও পডুন: ‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ, শুক্রবার সন্দীপন সাহার চৌরঙ্গীর বাড়িতে যান তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। সেই দলে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সন্দীপন সাহার পাশাপাশি তাঁর বাবা স্বর্ণকমল সাহার সঙ্গেও দেখা করেন তৃণমূলের পরিষদীয় দলের কয়েকজন বিধায়ক। তারপরেই এন্টালির বিধায়কের সঙ্গে যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন ঋতব্রতরা। গতকাল, বৃহস্পতিবার স্থানীয়দের বিক্ষোভের জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সন্দীপন সাহার বাড়ির সামনে। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রভাব খাটিয়ে টাকা আদায় করেন তিনি। ফ্ল্যাট-বাড়ি দখল করে টাকা না-দেওয়া এবং সাধারণ মানুষকে নানা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গতকাল, বৃহস্পতিবার সকালে এন্টালিতে একটি মিছিল করেছিলেন স্থানীয়দের একাংশ। ওই মিছিলে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের একাংশকেও। মিছিলটি পরে সন্দীপন সাহার বাড়ির সামনে পৌঁছালে প্রতিবাদ আরও তীব্র আকার নেয়। মাইকিং করে ‘চোর-চোর’ স্লোগান দেওয়া হয়েছিল গতকাল। সন্দীপনদের বাড়ির সামনে ঝাঁটা-জুতোও টাঙিয়ে দেওয়া হয়েছিল।

একাধিক চেক বাউন্স! বিরক্ত হয়ে হুমায়ুনকে সরিয়ে দিল মহামেডান, নতুন সভাপতি জাফর

মাত্র ৩ জন পড়ুয়া, শিক্ষক ২ জন, বন্ধ হওয়ার মুখে চন্দননগরের সরকারি স্কুল

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! পুলিশের জালে কুখ্যাত সন্ত্রাসী ফিরোজ, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর