মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

Share:

নিজস্ব প্রতিনিধি, মাথাভাঙা: অনুপ্রবেশ রুখতে সীমান্তে নজরদারি ক্রমেই বাড়ছে। কেউ যাতে সীমান্ত টপকে অবৈধভাবে এপারে আসতে না পারে, সেদিকে সতর্ক নজর রেখেছে বিএসএফ। এরমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙা (Mathabhanga) ও মেখলিগঞ্জ (Mekhliganj) সীমান্তে। শুক্রবার সকালে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে কয়েকজন বাংলাদেশি। তৎপরতার সঙ্গে তাদের আটকে দিয়েছে বিএসএফ।

শুক্রবার সকালে সীমান্তের জিরো পয়েন্টে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিলেন। বিএসএফ-র অভিযোগ, বাংলাদেশের দিক থেকে ভারতে জোর করে ঢোকার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তৎপরতার সঙ্গে তাদের আটকে দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু রয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সকালে মাথাভাঙার শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রামপঞ্চায়েতের সাঙারবাড়ি সীমান্তের কাছে জিরো পয়েন্টে প্রায় ১২ জন বাংলাদেশিকে দেখতে পাওয়া যায়। অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা। অন্যদিকে, মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা সীমান্তেও একই ছবি দেখা গিয়েছে। চ্যাংরাবান্ধা গ্রামপঞ্চায়েতের পানিশালা গ্রামের সীমান্তের কাছেও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। ভারতে ঢোকার জন্য জিরো পয়েন্টে অপেক্ষা করছিলেন তাঁরা। ঘটনাস্থলে বিএসএফের আধিকারিকরা বিষয়টি বুঝতে পেরে আটকে দিয়েছেন। রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরাও সাঙারবাড়ির সীমান্তে আছেন বলে জানা গিয়েছে।

স্থানীয়রা বলেছেন, সীমান্ত দিয়ে জোর করে অনেকেই ভারতে আসতে চাইছে। কিন্তু রাজ্য সরকারের নির্দেশ রয়েছে কোনও রকম অনুপ্রবেশ বরদাস্ত হবে না। অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হবে। সেই মতো বিএসএফ অনুপ্রবেশ রুখে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ ও পুশব্যাকের কাজ। তাঁদের রাখার জন্য হোল্ডিং সেন্টারও চালু হয়েছে। 

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের