ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে গিয়ে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। এদিন তিনি বলেছেন, রাজনৈতিক পরিস্থিতির পর তাঁর ওই পদে থেকে যাওয়ার কোনও অর্থ নেই। তাঁর ইস্তফার পরে পূর্ব মেদিনীপুরে আরও শক্তিক্ষয় হয়েছে তৃণমূলের।

রাজ্যে বিজেপি সরকার আসার পরে তৃণমূলের মধ্যে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক পুরসভা থেকে কাউন্সিলররা গণ ইস্তফা দিচ্ছেন। পাশাপাশি বহু তৃণমূল নেতাও বিমুখ হয়েছেন। ক্ষমতা হারানোর পাশাপাশি তৃণমূলের মধ্যেও আড়াআড়ি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন অভিযোগে রাজ্যের নানা প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে তৃণমূল নেতা-কর্মী-কাউন্সিলরদের। রীতিমত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। দিকে দিকে পদত্যাগের ঘটনাও ঘটছে। এবার এই তালিকায় নাম লিখিয়েছেন উত্তম বারিক (Uttam Barik)। 

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে তেমনভাবে দেখতে পাওয়া যায়নি উত্তম বারিককে। জেলা পরিষদের কাজেও অংশ নিতে আসেননি। চণ্ডীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হয়েছেন। পরাজয় মেনে নিয়ে চুপ ছিলেন উত্তম বারিক। অবশেষে নিজের জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।

২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে নির্বাচিত হয়েছিলেন উত্তম বারিক। দায়িত্ব নেওয়ার পরে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। অবশেষে শুক্রবার মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উত্তম বারিক (Uttam Barik)। 

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর