মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

বনগাঁ আদালতে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হল। ২ জুন বনগাঁ আদালতে অভিযোগকারী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে নায়িকার বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের খবরের শিরোনামে উঠে এল বনগাঁকাণ্ড। জ্যোতিষী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে আদালতে অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠিত হল। আশঙ্কা করা হচ্ছে, আগামী ১ সপ্তাহের মধ্যে মিমিকে আদালতে হাজিরা দিতে হতে পারে। একবারও মামলা চলাকালীন মিমি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। বরং বিষয়টিকে নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন মিমি। তাই তনয়ের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। আদালতের অনুমতি মিলেছে। যদিও এই বিষয়ে মিমির তরফে এখনও কিছু জানানো হয়নি।

মিমির সঙ্গে তনয়ের ঝামেলার সূত্রপাত চলতি বছরের ২৬ জানুয়ারি। বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠান ছিল ওইদিন। সেখানে আমন্ত্রণ পেয়েছিলেন মিমি। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। কিন্তু ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। অভিনেত্রীর অভিযোগ, তাঁকে পারফরম্যান্সের মধ্যেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। তাঁকে হেনস্থা করা হয়। এরপরেই পুলিশের কাছে জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযুক্ত করেন অভিনেত্রী। ওই ঘটনায় পুলিশ তনয়কে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ‘হেনস্থা’র মামলা দায়ের হয়। কয়েকদিন হাজতবাসের পর জামিন পান তনয়।

তবে জামিনে জেলমুক্তির পর তনয় অভিনেত্রীকে ২০ লক্ষ টাকার আইনি নোটিস পাঠান। ওই নোটিসে মূলত তিনটি কথা উল্লেখ রয়েছে। প্রথমত, এই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসাবে মিমিকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৯টায় মিমির অনুষ্ঠানস্থলে পৌঁছনোর কথা ছিল, কিন্তু তিনি সাড়ে ১১টা নাগাদ অভিনেত্রী সেখানে পৌঁছন। সঙ্গে সঙ্গে স্টেজে উঠতেও পারেননি। তাই তাঁকে পারিশ্রমিক টাকা ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, মিমি তাঁকে জেলে পাঠিয়েছে। তার ফলে তনয় শাস্ত্রীর মানহানি হয়েছে। ক্ষতিপূরণ হিসাবে ২০ লক্ষ টাকা দিতে হবে মিমিকে। তৃতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমিকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। নইলে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। তবে তার আগে নাকি তনয় শাস্ত্রীকে ২ কোটি আইনি নোটিস পাঠানো হয়। সেই জবাবে নায়িকাকে ২০ লক্ষের আইনি নোটিস ধরান তনয়।

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

ধর্ষককেই বিয়ে করার জেদ নির্যাতিতার, বাধা পেয়ে অ্যাসিডের বোতলে চুমুক

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা

সাবুদানার খিচুড়ি নয়, শ্রাবণের সোমবারে পাতে রাখুন এই ৫ স্বাস্থ্যকর পদ

‘কাজে যোগ দেওয়ার আগে ভাবুন’, কৃষ্ণ সাগরে কর্মরত ভারতীয় নাবিকদের সতর্ক করল নয়াদিল্লি