অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রচণ্ড গরম আর অসহ্য ভ্যাপসা আবহাওয়ার মধ্যে শুক্রবার সকালের ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিলেও সেই আরাম বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টির পর তাপমাত্রা সামান্য কমলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তি আরও প্রকট হয়েছে। তবে এর মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পূর্বাভাস, শনিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই গরমের দাপট কিছুটা হলেও কমাতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে মেঘ-রোদের লুকোচুরি চলবে। আকাশ পুরোপুরি পরিষ্কার হওয়ার সম্ভবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দিনের বেসিরভাগ সময়ই অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। তাপমাত্রাও খুব একটা কমার সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে। ফলে এই জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কিছুটা বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি অব্যাহত রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা গোয়ায় পৌঁছে যেতে পারে। পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বাংলায় বর্ষা কবে ঢুকবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বর্ষার আগমনের জন্য রাজ্যবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও তার আগে প্রাক-বর্ষার ঝড়-বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিললেও অস্বস্তি পুরোপুরি কাটতে এখনও কিছুটা সময় লাগবে।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা