শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দাবার ছকে একের পর এক অবিশ্বাস্য চাল, আর শেষমেশ ইতিহাসের সোনালি পাতায় নাম। মাত্র ২০ বছর বয়সেই এমন এক কীর্তি গড়লেন আর প্রজ্ঞানন্দ, যা এর আগে করতে পারেননি ভারতের দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দও। বিশ্বের সেরাদের টপকে, ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারিয়ে এবং শেষ রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে ‘নরওয়ে চেস’-এর মুকুট জয় করলেন ভারতের এই তরুণ গ্র্যান্ডমাস্টার। আর সেই সঙ্গেই প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ট্রফি জয়ের নজির গড়লেন তিনি।

শুক্রবার শেষ রাউন্ডে জার্মানির ভিনসেন্ট কাইমারকে ক্লাসিক্যাল বিভাগে হারিয়ে তিনটি পূর্ণ পয়েন্ট সংগ্রহ করেন প্রজ্ঞানন্দ। টুর্নামেন্টের শেষ দিনে তৃতীয় স্থানে থেকে শুরু করলেও দুরন্ত জয়ে তাঁর মোট পয়েন্ট দাঁড়ায় ১৮। আর তাতেই প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে চেসের মুকুট ওঠে তাঁর মাথায়। চেন্নাইয়ের এই তরুণ গ্র্যান্ডমাস্টারের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। ছ’জন এলিট দাবাড়ুর এই প্রতিযোগিতায় প্রথম দিকে কিছুটা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন তিটি। টুর্নামেন্টে তাঁর সবচেয়ে বড় সাফল্য ছিল বিশ্বসেরা এবং সাতবারের নরওয়ে চেস চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে দু’বার ক্লাসিক্যাল দাবায় হারানো।

আরও পড়ুনঃ ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রাউন্ডে শিরোপার দৌড়ে এগিয়ে ছিলেন মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো। তবে আলিরেজা ফিরুজার বিরুদ্ধে তাঁর ক্লাসিক্যাল ম্যাচ ড্র হওয়ায় খেতাবের রাস্তা খুলে যায় প্রজ্ঞানন্দের সামনে। সেই সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় গ্র্যান্ডমাস্টার।ওয়েসলি সো আর্মাগেডন টাইব্রেক জিতলেও তাঁর মোট পয়েন্ট দাঁড়ায় ১৭। ফলে মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা জিতে নেন প্রজ্ঞানন্দ। ১৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন আলিরেজা ফিরুজা। অন্যদিকে, চলতি বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের জন্য টুর্নামেন্টটি হতাশারই রয়ে গেল। শেষ রাউন্ডে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে তিনি শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে যান।

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো