মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রকাশ্য দিবালোকে মালদহতে মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। ধাবায় ব্যাপক ভাঙচুর। মারধর করা হয়েছে অন্যান্যদেরও। মালদার ইংলিশবাজার থানার ব্যাসপুর এলাকার ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক ধাবায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ী বন্দনা সাহা ও তাঁর পরিবার।জানা গেছে, ব্যাসপুর এলাকার বাসিন্দা বন্দনা সাহার(Bandana Saha) স্বামী সঞ্জয় সাহা প্রায় দু’বছর আগে মারা যান। এরপর তিন ছোট ছেলেকে নিয়ে মালদা-কালিয়াচক রাজ্য সড়কের(State High Way) ধারে স্বামীর প্রতিষ্ঠিত ধাবার ব্যবসা সামলাচ্ছেন তিনি।

অভিযোগ,এদিন হঠাৎই কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ধাবায় এসে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে বন্দনা সাহাকে মারধর করা হয়। ধাবায় খেতে আসা একাধিক চালককেও নিগ্রহের শিকার হতে হয়।ঘটনার সময় উপস্থিত এক চালক মোবাইলে পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। সেই ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে কয়েকজন যুবক ধাবার মধ্যে তাণ্ডব চালাচ্ছে।

বন্দনা সাহার দাবি, অভিযুক্তদের মধ্যে ছোটন ঘোষ নামে এক যুবককে তিনি শনাক্ত করতে পেরেছেন।ইতিমধ্যেই ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্বামী হারা বন্দনা সাহা জানিয়েছেন, অভিযুক্তরা মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় এসে ধাবায় অশান্তি সৃষ্টি করে। ফলে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা ব্যবসায়ী।পুলিশ মোবাইলে তোলা ভিডিওর ফুটেজের সত্যতা যাচাই করে সেখান থেকে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ শুরু করেছে।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই