পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: পশ্চিমবর্ধমান জেলার অন্ডাল জিআরপি পুলিশের তৎপরতায় দিল্লি-হাওড়া পূর্বা এক্সপ্রেস থেকে উদ্ধার হল ৯৫টি কচ্ছপ।সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটে রানীগঞ্জ স্টেশনে।যেখানে ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে একাধিক বস্তা নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি পুলিশ। তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তির কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করেন পুলিশকর্মীরা। এরপর বস্তাগুলি পরীক্ষা করে দেখা যায়, তার ভিতরে রয়েছে বিপুল সংখ্যক কচ্ছপ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তাগুলির ভিতর থেকে প্রায় ৯০ থেকে ৯৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির নাম ববিনন্দ বলে জানা গেছে। তিনি উত্তর প্রদেশের বেনারসের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বালিয়া এলাকা থেকে ট্রেনে উঠেছিলেন এবং এক ব্যক্তি তাকে এই বস্তাগুলি হাওড়ায় পৌঁছে দিতে বলেছিল।এরপরই পুলিশ ওই ব্যক্তিকে রানীগঞ্জ স্টেশনে নামিয়ে অন্ডালে নিয়ে আসে। পরে বন দফতরকে খবর দেওয়া হলে বন বিভাগের আধিকারিকরা এসে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে যান।

শনিবার অভিযুক্ত ববিনন্দকে আসানসোল আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি ও বন দফতর। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। কতদিন থেকে ধৃত ব্যক্তি এই ধরনের পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।হাওড়াতে কার কাছে ধৃত ব্যক্তি আটক কচ্ছপ গুলি পাচার করতে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের তথ্য ঘেঁটে পুলিশ এই চক্রের সন্ধান পেতে চাইছে।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই