Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এক লহমায় বদলে গেল সব’, ভয়াবহ বিবরণ ভারতীয় ছাত্রের

Share:

শিবঃ কয়েকদিন ধরেই হাওয়া গরম ইউক্রেনের। রাস্তায় বের হলে কিংবা বিশ্ববিদ্যালয়ের বাকি পড়ুয়াদের সঙ্গে কথা বললেই সেটা ভালো মতোই বোঝা যাচ্ছিল। দিন কয়েকের মধ্যেই এই দেশের ওপর যে হামলা চালাতে পারে রাশিয়া সেটা এক প্রকার স্পষ্ট ছিল সকলের কাছেই। কিন্তু সেই দিনটা যে এতটা তাড়াতাড়ি এসে যাবে সেটা ঘুনাক্ষরেই বুঝতে পারিনি। আজই আমাদের দেশে ফিরে যাওয়ার কথা। রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকেও সেটাই নিশ্চিত করে বলা হয়েছিল যে বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়ার বিমান এসে আমাদের উদ্ধার করে নিয়ে যাবে। সেই কথা অনুযায়ী বুধবার রাতেই ব্যাগ গুছিয়ে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে বেরিয়ে কিভে চলে আসি। কিন্তু বাড়ি আর ফেরা হল কই? এক রাতেই বদলে গেল সব কিছু। 

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৬ টার সময়ে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রনের মূল ভূখণ্ডে সামরিক অভিযানের কথা ঘোষণা করেন তখ ইউক্রেনে মাঝরাত। কিন্তু পুতিনের খবর দেখার সঙ্গে সঙ্গে তখনই ব্যাগ নিয়ে কিভের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় বের হতেই যেন একটা অজানা আতঙ্ক তাড়া করতে শুরু করে। তবু মনে হচ্ছিল কোনওভাবে কিভে পৌঁছে গেলেই দেশে ফেরার কোনও একটা ব্যবস্থা হয়ে যাবে। এই সাহসে ভর করেই যখন কিভে পৌঁছলাম তখন দেখলাম সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। কিভ বিমানবন্দরের সামনে অপেক্ষামান কয়েক হাজার ভারতীয়। এদিকে ততক্ষণে আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। মাঝপথ থেকেই দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এই মুহূর্তে ইউক্রেন ছাড়ার এবং দেশে ফেরার কোনও উপায়ই নেই।

এখনই দেশে ফিরতে পারব না বলে যখন এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে যাব বলে তখন আরও এক ভিন্ন চিত্র সামনে এল। দেখলাম মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার টার্গেটে পরিণত হয়েছে কিভ।  বন্ধ হয়েছে বাস চলাচল। বন্ধ হয়েছে ট্রেন পরিষেবাও। কিভের বাইরে বেরনোর কোনও রাস্তাই আর খোলা নেই। এদিকে কিভের রাস্তায় রীতিমতো প্রাণ হাতে করে ঘুরে বেড়াতে হচ্ছে। কোনও উপায় নেই দেখে আপাতত কিভের রেল ষ্টেশনে আশ্রয় নিয়েছি। জানি না কি হবে। সবকিছুই এখন অনিশ্চিত। সবসময় বাড়ির সঙ্গে যোগাযোগ রাখছি। এদিকে আমাদেরই কিছু পড়ুয়া ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। এখন তারাই শেষ ভরসা। তারা কখন আমাদের উদ্ধার করে এখন সেটাই দেখার।  

(কিভে আটকে পড়া এক ভারতীয় ছাত্রের জবানবন্দীর ওপর ভিত্তি করে লেখা এই প্রতিবেদন)

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত