চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষ রান্না মানেই যে স্বাদ কম হবে,  এই ধারণা অনেক আগেই ভুল প্রমাণিত হয়েছে। বিভিন্ন সবজির মিশেলে তৈরি করা যায় এমন সব পদ, যা স্বাদে হার মানাতে পারে চিকেন বা মাটনকেও। তেমনই এক জনপ্রিয় ও মুখরোচক পদ হল লাহোরি কিমা। সাধারণত কিমা বললেই মাংসের কথা মনে পড়ে, কিন্তু এই বিশেষ রেসিপিতে ব্যবহার করা হয় নানা ধরনের সবজি।  তাই এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই অত্যন্ত সুস্বাদু। 

উপকরণ

১ টি বড় ক্যাপসিকাম

১টি বড় গাজর

৫-৬টি বিন্‌স

২টি বড় পেঁয়াজ

৭-৮টি কাঁচালঙ্কা

১০০ গ্রাম পনির

১০-১২টি কাজুবাদাম

২টি মাঝারি টম্যাটো

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

১ টেবিল চামচ জিরে

আধ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ জিরেগুঁড়ো

১ টেবিল চামচ কসৌরি মেথি

১ টেবিল চামচ মাখন

১টেবিল টামচ ফ্রেশ ক্রিম

২-৩টি কাশ্মীরি শুকনোলঙ্কা

১০-১২ কোয়া রসুন

পদ্ধতি 

রান্নার আগে হালকা গরম জলে কাজুবাদাম ভিজিয়ে রাখুন। এবার পেঁয়াজ কেটে নিন। সেই সঙ্গেই সমস্ত সব্জি মিহি করে কেটে নিন। তারপর গ্রেট করে নিন পনির। এবার গ্যাসে একটি কড়াই বসান। তেল গরম হলে তাতে কাশ্মীরি লঙ্কা, রসুন ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিন কিছুটা পেঁয়াজকুচি। বাদামি করে ভাজা হলে তাতে দিন টম্যাটোর টুকরো দিন। ভালো করে নাড়াচাড়া করুন ২ মিনিট। তারপর তাতে যোগ করুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, চিনি। সবকিছু দিয়ে নাড়াচাড়া করে যোগ করুন অল্প জল। সবটা সেদ্ধ হলে আঁচ বন্ধ করে দিন। এই মশলা ঠান্ডা করে মিহি করে বেটে নিন।

এবার অন্য একটি কড়াই গরম করে তাতে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। এবার কড়াইয়ে তেল এবং ঘি গরম করে জিরে ফোড়ন দিন। তাতে বাকি থাকা পেঁয়াজকুচি অল্প ভেজে যোগ করুন বাকি সব্জি। হালকা নাড়াচাড়া করে একে একে দিন জিরে, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, কসৌরি মেথি। ভালো করে নাড়াচাড়া করুন। সব্জি নরম হয়ে গেলে, আগে থেকে বেটে রাখা মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। প্রয়োজনে অল্প জল দিন। ঘন হয়ে এলে ওপর থেকে ছড়িয়ে দিন গ্রেট করা পনির। আবারও সবটা কিছুক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে বাটার দিয়ে গ্যাস বন্ধ করে দিন। তাহলেই রেডি লাহোরি কিমা । পরিবেশনের আগে ফ্রেশ ক্রিম এবং ধনেপাতা ছড়িয়ে দিন।

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১