শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীরামপুর : রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই অত্যাচারী কাউন্সিলারের ছবি নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শুধু তাই নয় অত্যাচারী তৃণমূল কাউন্সিলর এর ছবিতে ডিম ছুঁড়ে মারলেন এলাকার লোকজন। ঘটনাস্থল হুগলি জেলার শ্রীরামপুর।বহু অত্যাচার সহ্য করেছে এলাকার মানুষ।পালাবদল হতেই অত্যাচারী কাউন্সিলের বিরুদ্ধে পুরসভার সামনে বিক্ষোভে উত্তাল বাসিন্দারা। সেই কাউন্সিলরের নাম উত্তম রায়(Uttam Roy)। শ্রীরামপুর পুরসভার দাপুটে কাউন্সিলর বলে পরিচিত উত্তম রায়।তৃণমূলের টিকিটে প্রথমে ৬ নং ওয়ার্ড পরে ৫ নং ওয়ার্ড থেকে চার বারের জেতা কাউন্সিলর।

কিন্তু কাউন্সিলর এমনই যে তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেতো । কায়দা করে বাড়ি দখল, বিরোধী দেখলেই তালিবানি কায়দায় অত্যাচার সহ তার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। এই কয়েক বছরে তার সম্পত্তি কয়েশো কোটি হয়েছে।দার্জিলিং, দিঘাতে বিলাসবহুল হোটেল ব্যবসা সহ একাধিক জায়গায় বিলাবহুল বাড়ি রয়েছে। একাধিক অনুষ্ঠান বাড়ি করেছেন তিনি। কোথাও ব্যাংকয়েট বানিয়ে কোথাও সেমিনার হল বানিয়ে ভাড়া দেওয়া হয় তা। রাজ্যে পালাবদলের পর এহেন কির্তীমান কাউন্সিলের বিরুদ্ধে সোচ্চার অত্যাচারীরা পথে নামলেন।

এই দুর্নীতিগ্রস্থ কাউন্সিলর বিরুদ্ধে এবার শ্রীরামপুর পৌরসভার (Serampore Municipality) সামনে বিক্ষোভ দেখালো তাঁরা। অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোচ্চার হলেন ।উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।তাদের দাবি অবিলম্বে এই কাউন্সিলের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্থা নিক।এদিকে শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, তার কাছে এ বিষয়ে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই আইনগত ভাবে যা ব্যাবস্থা নেবার তা নেওয়া হবে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার