‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

'আলবিদা সলীম কুমার', পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত মালায়ালি অভিনেতার সলীম কুমারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আলবিদা সলিম কুমার’, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত মালায়ালি অভিনেতার সলিম কুমারের। শনিবার রাতে মাত্র ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই মালায়ালাম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। দেশের এমন একজন অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শেষ শ্রদ্ধা জানানোর জন্যে অভিনেতার দেহ আজ সকালে ৯টা থেকে ১টা পর্যন্ত কেরালামের এর্নাকুলাম জেলার উত্তর পারাবুর টাউন হলে রাখা হয়েছিল। যেখানে হাজার হাজার মানুষ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। বিকেল তিনটে নাগাদ অভিনেতার পারাবুর বাসভবনেই পরিবার, সহকর্মী রাজনৈতিক নেতা এবং অনুরাগীদের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিপুল সংখ্যক ভক্তরাও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় সমস্ত ব্যয়ভার বহন করেছে কেরলম সরকার। মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশান তাঁকে শ্রদ্ধা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘সলিম কুমার শুধু একজন মহান অভিনেতাই ছিলেন না, আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তাঁর মুখ এবং চালচলন কখনও ভুলব না। আমি ভাইয়ের মতো একজনকে হারালাম। নির্বাচনের সময় সলিম কুমার সর্বদা আমার পাশে ছিলেন। তিনি প্রচারণার জন্য শুটিং বাদ দিতেন। তিনি আমৃত্যু কংগ্রেসের আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।’

প্রধানমন্ত্রী মোদি শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা সলিম কুমারজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অনেক স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁর বহুমুখী প্রতিভার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত করেছেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!’

২০১০ সালে ‘আদামিন্তে মাকান আবু’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন সলিম। ২০০৫ সালে ‘আচানুরঙ্গতা ভিদু’ ছবির জন্য দ্বিতীয় শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার লাভ জিতেছিলেন তিনি। কমেডি থেকে গম্ভীর চরিত্র, সবেতেই সাবলীল ছিলেন তিনি। বলা চলে, বহুমুখী প্রতিভার জন্য পরিচিত ছিলেন সলিম। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন এবং ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। প্রতিবেদন অনুসারে, মৃত্যুর আগে শনিবার তাঁকে কোচির অমৃতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে সলিম কুমার তাঁর স্ত্রী সুনীতা এবং দুই পুত্র চান্দু সেলিম কুমার ও অরমল সেলিম কুমারকে রেখে গিয়েছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগৎ ও তাঁর ভক্তরা শোকাহত।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী