পথ দুর্ঘটনায় হত মহম্মদের ব্যঙ্গচিত্র আঁকা সেই শিল্পী

সুইডেনে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিল্পী।

Share:

আন্তর্জাতিক প্রতিবেদন: মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন হজরত মহম্মদের ব্য়ঙ্গচিত্র শিল্পী লার্স ভিল্কস। হজরত মহম্মদের ব্য়ঙ্গচিত্র অঙ্কন করে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন লার্স ভিল্কস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,  দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ সুইডেনের মার্কারিড শহরে।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, পুলিশ নিরাপত্তায় থাকা শিল্পীর গাড়িটিকে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান লার্স ভিল্কস। দুই পুলিশ কর্মীরও মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে খোঁজার চেষ্টা চলছে। সরকারিভাবে শিল্পীর মৃত্য়ুর খবর জানানো হয়নি। তবে শিল্পীর সর্বক্ষণের সঙ্গী এই মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছেন। দুর্ঘটনায় হত পুলিশকর্মীদের নাম এখনও জানা যায়নি। 

২০০৭ সালে হজরত মহম্মদের কার্টুন চিত্র অঙ্কন করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন বিশিষ্ট এই শিল্পী। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলকায়দার তরফ থেকে শিল্পীর মাথার দাম এক লক্ষ ডলার ধার্য করা হয়। বিশ্বের মুসলিম রাষ্ট্র এই শিল্পীর বিরুদ্ধে জোটবদ্ধ হয়। যে কারণে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছিল শিল্পীকে। নিরাপত্তার ঘেরাটোপে থাকার পরেও মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন লার্স ভিল্কস। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার