নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। জানা গিয়েছে, নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির খানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সোমবারই (৮ জুন) তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে বিদেশে পালানোর ছক কষেছিল জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা। তারপর ‘পুষ্পা’-কে পাকড়াও করে আধিকারিকরা। 

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনে ফলতায় ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক রিগিংয়ের অভিযোগ ওঠে। ভোটারদের ভয় দেখানো, EVM-এ সেলোটেপ মেরে দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। শেষ পর্যন্ত পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়েছিল। কিন্তু ফলতায় পুনর্নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন, ‘আমার স্বপ্ন ছিল সোনার ফলতা গড়ার। আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য আমি পুনর্নির্বাচনের লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।’ 

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গির খানের নাম ছিল। তাঁর বিরুদ্ধে এলাকায় অত্যাচার, সাধারণ মানুষকে ভয় দেখানো, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ ছিল। নির্বাচনে ফল ঘোষণার জাহাঙ্গিরের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার প্ল্যান করলেও শেষরক্ষা হয়নি। 

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১