‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

এবার এই ভিডিও বানিয়েই বড় বিপদে পড়লেন মধ্যপ্রদেশের শিবপুরী জেলার একজন গৃহবধূ ইউটিউবার। প্রায় ১০ লাখের গহনা চুরি হল তাঁর বাড়ি থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউটিউব ভিডিওতে নিজের প্রাসাদসম ঘর-বাড়ি, নগদ টাকা, সোনার গহনা দেখানোই কাল হল! বর্তমানে নানা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই কম-বেশি রোজগার করছেন। কেউ কেউ আবার ইউটিউবার, ব্লগার হয়ে নিজের দামি চাকরিকেই বিদায় জানিয়েছেন। যাই হোক, ভিউজের নেশায় মানুষ এখন কি থেকে কি করবেন, ভেবে পান না। সোশ্যাল মিডিয়া থেকে টাকা রোজগারের জন্যে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিচ্ছেন। এবার এই ‘হোম ট্যুর’ ভিডিও বানিয়েই বড় বিপদে পড়লেন মধ্যপ্রদেশের শিবপুরী জেলার একজন গৃহবধূ ইউটিউবার। প্রায় ১০ লাখের গহনা চুরি হল তাঁর বাড়ি থেকে।

ঘটনাটি ঘটেছে, গত শনিবার ভোররাতে মোহানি গ্রামে ইউটিউবার রচনা গুর্জারের বাড়িতে। ইউটিউবারের কথায়, রাত ২ টো নাগাদ চোরেরা তাঁদের বাড়িতে প্রবেশ করে। সকলের ঘরের দরজায় বাইরে থেকে তালা দিয়ে দেয়। এরপর সোনা-রুপোর গয়না, নগদ টাকা-সহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার জিনিস নিয়ে পালায় চোরের দল। সঙ্গে করে এনার্জি ড্রিংকও নিয়ে যায়। চোরেরা সম্ভবত লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরার অ্যাঙ্গেলও বদলে দিয়েছিল। যাতে তাঁদের মুখ রেকর্ড না হয়। ভোর ৪টের সময় পরিবারের লোকজন ঘটনাটা বুঝতে পারে। এরপর তারা দরজা খুলতে গেলে বুঝতে পারে দরজা বাইরে দিয়ে বন্ধ। এরপর তারা আত্মীয়দের ফোন করে, এবং তাঁরা বাড়িতে এসে দরজা খুলে তাদের উদ্ধার করে। ইতিমধ্যেই এই ঘটনায় নারওয়ার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ।

পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার প্রায় এক লাখেরও বেশি ফলোয়ার রয়েছে গুর্জারের। সম্প্রতি তিনি তাঁর বাড়ি, গয়না, নগদ টাকা এবং জীবনযাত্রার একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছিলেন। যেখানে পুরো বাড়ি দেখিয়েছিলেন তিনি। অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলেন, তাঁদের বাড়িতে টেবিলের ওপর রাখা রয়েছে গয়না ও নগদ টাকা। পুলিশ মনে করছে, চোরেরা এই ভিডিওগুলো দেখেই তাঁর বাড়িতে চুরির পরিকল্পনা করেছিল। এরপরেই গুর্জারের বাড়িতে হানা দেয়।

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়