সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুল্লানপুর: আফগানিস্তানকে দুরমুশ করে একমাত্র টেস্টে রেকর্ড জয় হাসিল করলেন শুভমন গিলরা। কার্যত আড়াই দিনেই হয়ে গেল ফয়সালা। শুভমন গিল ও লোকেশ রাহুলের জোড়া শতরানে ভর করে আট উইকেটে ৫৬৪ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড করেছিল টিম ইন্ডিয়া। জবাবে মানব সুথারের ভেল্কিতে ১৫২ রানে শেষ হয়ে যায় আফগানদের প্রথম ইনিংস। ফলো অনে ৩৫.৫ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। অর্থা‍ৎ ইনিংস ও ৩০০ রানে জিতলেন শুভমন গিলরা।

রবিবার (৭ জুন) দ্বিতীয় দিনের শেষেই ১১৩ রানে পাঁচ উইকেট খুঁইয়ে চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান। আদৌ কতটা প্রতিরোধ গড়তে পারবেন তা নিয়ে যথেষ্টই সংশয় তৈরি হয়েছিল। সোমবার সকালে সেই সংশয়ের অবসান ঘটল। মাত্র ৩৯ রান যোগ করতে গিয়ে বাকি ৫ উইকেট পড়ে গেল আফগানিস্তানের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৬ উইকেট নিলেন মানব সুতার। তাঁর ঘূর্ণির সামনে খেই হারাল আফগানিস্তানের ব্যাটিং। একমাত্র রহমত শাহ বাদে কেউ প্রতিরোধ গড়তে পারেননি। মাত্র ১৫২ রানে আফগানদের প্রথম ইনিংস গুটিয়ে যায়। ৪১২ রানে এগিয়ে থাকায় আফগানিস্তানকে ফলো-অনে পাঠান শুভমন গিলেরা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিকে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেদিকুল্লাহ অটল ও রহমানুল্লাহ গুরুবাজরা। কিন্তু দুই ব্যাটসম্যান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং অর্ডার। কুলদীপ যাদব আর ওয়াশিংটন সুন্দরদের বোলিং সামলাতে হিমশিম খান আফগানিস্তানের মাঝের ও নিচের সারির ব্যাটাররা। ২৫ রানেই শেষ আট উইকেট হারায় হাশমাতুল্লাহ শাহিদির দল। ১১২ রানেই শেষ হয়ে যায় দ্বিতীয় ইনিংস। ফলে ইনিংস ও ৩০০ রানে হার স্বীকার করতে হয় আফগানদের। ওয়াশিংটন সুন্দর ১১ ওভার বল করে ৩৬ রানে চার উইকেট নিয়েছেন। আর কুলদীপ যাদব ৩০ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল