‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এপ্রিলে মেটার কর্মীদের জানানো হয়েছিল, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের জন্য নিজেদের প্রস্তুত করতে মে মাসে প্রায় ৮ হাজার কর্মী, অর্থাৎ মোট কর্মীবাহিনীর ১০ শতাংশকে ছাঁটাই করা হবে। পাশাপাশি হাজার হাজার কর্মীকে এআই-সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে পুনর্নিয়োগের সিদ্ধান্তও নেয় সংস্থাটি। সেই ঘোষণার পর থেকেই অনিশ্চয়তা ও উদ্বেগ ঘিরে ধরে বহু কর্মীকে। তাঁদেরই একজন ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে থাকা ভারতীয় বংশোদ্ভূত কর্মী মীরা (ছদ্মনাম)।

সদ্যোজাত সন্তানের যত্ন নেওয়ার সময়েও চাকরি হারানোর আশঙ্কা তাড়া করে ফিরেছে তাঁকে। কারণ ছাঁটাই হলে নতুন চাকরি খোঁজার পাশাপাশি এইচ-১বি ভিসার জটিলতার মুখে পড়তে হত। এমনকি পরিবার নিয়ে ভারতে ফিরে আসার পরিস্থিতিও তৈরি হতে পারত। ২০শে মে ভোরবেলা ই-মেলের মাধ্যমে ছাঁটাইয়ের খবর জানাতে শুরু করে মেটা। সিঙ্গাপুর থেকে শুরু হয়ে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন প্রান্তের কর্মীদের কাছে পৌঁছয় সেই বার্তা। মীরার ইনবক্সে এমন কোনও ই-মেল আসেনি। ফলে আপাতত চাকরি রক্ষা পেয়েছে তাঁর। তবে সব কিছু আগের মতো নেই। তাঁর পুরো টিম ভেঙে দেওয়া হয়েছে এবং ম্যানেজার পদও হারিয়েছেন তিনি। এখন তাঁকে ব্যক্তিগত অবদানকারী হিসেবে নতুন দায়িত্বে কাজ করতে হবে। কয়েক মাস পর কাজে ফিরলেও ঠিক কী দায়িত্ব পাবেন, তা এখনও স্পষ্ট নয়। মহামারির সময়ে ব্যাপক হারে কর্মী নিয়োগ করেছিল মেটা। কিন্তু বাজার পরিস্থিতি বদলাতেই ২০২২ সালে শুরু হয় ছাঁটাই। ওই বছর ১১ হাজারের বেশি কর্মীকে বিদায় জানায় সংস্থা। এরপর ধাপে ধাপে সেই সংখ্যা ৩০ হাজারেরও বেশি হয়েছে।

আরও পড়ুনঃ বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের দাবি, এআই-ই ভবিষ্যৎ এবং এই প্রযুক্তির নেতৃত্ব দিতেই সংস্থাকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন, শুধুমাত্র এআইকে দায়ী করে ছাঁটাইয়ের ব্যাখ্যা দেওয়া যথেষ্ট নয়। মীরার মতে, বর্তমানে এআই কর্মীদের কাজ কেড়ে নিচ্ছে না, বরং একজন কর্মীর উৎপাদনশীলতা বাড়াচ্ছে। তবু এই অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে, কর্পোরেট জগতে কোনও কর্মীই অপরিহার্য নন। তাই আপাতত তিনি কাজ নয়, পরিবার ও সন্তানের সঙ্গেই সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত