বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ঘিরে উন্মাদনা ক্রমশ বাড়ছে। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। তবে বৈভবকে ঘিরে বাড়তি প্রচার ও প্রত্যাশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয়  অধিনায়ক কপিল দেব। তিনি সতর্ক করে বলেছেন, এই তরুণ ক্রিকেটারের দ্রুত উত্থান নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই অত্যধিক প্রত্যাশায় রূপ না নেয়।

রাজস্থান রয়্যালসের এই তরুণ ওপেনারের অনেক বড় হওয়ার সম্ভাবনার কথা স্বীকার করেছেন কপিল দেব। সঙ্গে এটাও জোর দিয়ে বলেছেন বৈভবের কেরিয়ারের সবেমাত্র শুরু হয়েছে। আইএএনএস (IANS)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমার মতে বৈভব এক বিশেষ প্রতিভার অধিকারী, তবে তাঁকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এতে কোনো সন্দেহ নেই যে, এত কম বয়সে ক্লাব ক্রিকেটে তাঁর পারফরম্যান্সই সক্ষমতারই প্রমাণ দেয়। তার কেবল নিজের ওপর মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ সামনে তার দীর্ঘ পথচলা বাকি। এই মুহূর্তে আমার মনে হয় আমরা তার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছি।’ কপিল দেবের মূল উদ্বেগ অন্য জায়গায়। তাঁর মতে অল্প বয়সী ক্রিকেটারদের থেকে অতিরিক্ত প্রত্যাশা ক্ষতিকর হতে পারে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, বৈভব নিঃসন্দেহে প্রতিভাবান, কিন্তু আরও দক্ষ হয়ে ওঠার জন্য তাঁকে সময় দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

উল্লেখ্য, টানা দু’বছর আইপিএলে বিস্ফোরক ব্যাটিং করে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী । দেশের অন্যতম আলোচিত তরুণ ক্রিকেটারে হয়ে উঠেছেন তিনি। এমনকি কব্জির জোরে মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে    নাম লিখিয়ে ভেঙেছেন শচিন তেন্ডুলকরের রেকর্ড। কিছুদিন পরেই ইংল্যান্ড ও আয়রল্যান্ডের বিপক্ষে সিনিয়রদের সঙ্গে খেলবেন তিনি। তাই তাঁকে ঘিরে প্রত্যাশার পারদও ক্রমশ চড়ছে।  

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল