নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বল্পভাষী হলে অপ্রত্যাশিত বিপদ, ভুল বোঝাবুঝি থেকে রক্ষা পাওয়া যায়। একে বুদ্ধিমত্তা বা বিচক্ষণতা বলা হয়ে থাকে। এটা অনেক সময় সত্য হলেও, সবক্ষেত্রে নয়। নীরবতা ধীরে ধীরে মানুষের ব্যক্তিত্ব, সম্পর্কে ক্ষতিসাধন করে। তাই কিছু কিছু সময়ে মুখ খুলতে হয়। চাণক্য তাঁর নীতিতে এই বিষয়ে কথা বলেছেন। শত শত বছর আগের মতোই আজও তাঁর নীতি প্রাসঙ্গিক। তিনি বিশ্বাস করতেন, সব সময় মুখ বন্ধ করে রাখা বুদ্ধিমানের কাজ নয়, আবার সব পরিস্থিতিতে কথা বলাও সমীচীন নয়। অনেক সময় মুখ না খুলে মানুষ নিজেকে বিপদে ফেলে দেয়।
অনেকে মুখ বন্ধ রাখেন গুরুত্ব না পাওয়ার কারণে। যখন কাউকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেওয়া হয়। অন্যরা তাঁর হয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। অন্য কেউ তাঁদের কঠোর পরিশ্রমের কৃতিত্ব নিয়ে নেয়। এই ধরনের লক্ষণগুলি ইঙ্গিত দেয়, এবার চুপ থাকার অভ্যাসটি ক্ষতি হতে শুরু করেছে। সময়মতো এই বিষয়গুলোর সমাধান করা প্রয়োজন।
কাজের জায়গায় বা বাড়িতে কেউ যখন আপনার কথার কদর করে না বা মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না তখন সতর্ক হতে হবে। আপনার নীরবতা মানুষকে বোঝায় আপনি সেই বিষয়ে আগ্রহী নন। আপনার চিন্তা ভাবনা স্বচ্ছ নয়। দৈনন্দিন জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে নীরব থাকার জন্য অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বাদ পড়ে যান। সঠিক সময়ে কথা বলা একজন ব্যক্তির পরিচয় এবং সম্মান উভয়কেই শক্তিশালী করে।
যখন অন্যরা আপনার হয়ে সিদ্ধান্ত নিতে শুরু করবে, তখন সতর্ক হবেন। আপনার পছন্দ-অপছন্দ উপেক্ষা করা হচ্ছে। অন্যরা আপনার হয়ে সিদ্ধান্ত নিতে শুরু করলে কথা বলতে হবে। কোনও ব্যক্তি তার মতামত প্রকাশ না করলে অন্যরা ধরে নেয় যে সিদ্ধান্তগুলো তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সময়ের সঙ্গে সঙ্গে আপনার অধিকার এবং অগ্রাধিকারগুলোকে অবহেলিত হতে থাকে। তাই নিজের পছন্দ এবং অসম্মতি প্রকাশ করা জরুরি। প্রত্যেকের জীবনে নিজের অনুভূতি কারও সঙ্গে ভাগ করে নিতে হয়। কিন্তু অনেকে আবেগ মনের মধ্যে চেপে রাখেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব নিয়ে আসে। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই কিছু কিছু সময়ে মুখ বন্ধ না রেখে কথা বলতে হবে। 

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে