ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় জগন্নাথ মন্দিরে ‘ধাম’ শব্দ যুক্ত হওয়ায় আপত্তি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে সেই আপত্তির কথা জানালেন তিনি। ধাম শব্দ নিয়ে আগেও বিতর্ক তৈরি হয়েছিল। এবার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, দিঘার জগন্নাথ মন্দির চত্বরের নাম ‘জগন্নাথ ধাম’ রাখায় ভক্ত, পণ্ডিত এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মধ্যে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই বিষয়টি ওড়িশা ও জগন্নাথদেবের লক্ষ লক্ষ ভক্তের ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও লিখেছেন, ‘জগন্নাথ ধাম’ শব্দটি পুরীতে অবস্থিত জগন্নাথের মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নামটির সঙ্গে অপরিসীম আধ্যাত্মিকতা, ঐতিহাসিক ও সংস্কৃতি জড়িয়ে রয়েছে। বহু ভক্তের বিশ্বাস জড়িয়ে রয়েছে এর সঙ্গে। পাশাপাশি ওড়িশার মানুষের অনুভূতিও জড়িয়ে রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত দিক বিচার করে এই গভীর উপলব্ধি ও উদ্বেগগুলির মর্ম বোঝার চেষ্টা করবেন।

পুরীর মন্দিরের পবিত্রতা ও স্বতন্ত্র পরিচয় রক্ষা করার জন্য অনুরোধ করেছেন তিনি। চিঠিতে লিখেছেন, দিঘার মন্দির চত্বর থেকে ধাম শব্দ বাদ দিয়ে বিকল্প নাম দিয়ে সংশোধন করা হোক। ওড়িশা ও বাংলার জনগণের মধ্যে সদ্ভাব ও বন্ধুত্ব শক্তিশালী করতে এটা প্রয়োজন। মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির চিঠি নিয়ে দূত হয়ে এসেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র। মঙ্গলবার দিঘার জগন্নাথধাম থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে এটির নাম হবে শ্রীশ্রীজগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র।’

গত বছরের ৬ মে ‘জগন্নাথ ধাম’ নামকরণ নিয়ে আপত্তি জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন মোহনচরণ মাঝি। অনুরোধ করেছিলেন, দিঘার জগন্নাথ মন্দির থেকে যেন ‘ধাম’ শব্দটি বাদ দেওয়া হয়। কিন্তু সেই সময়ে ওডিশা সরকারের আপত্তিতে কানেই নেয়নি তৎকালীন রাজ্য সরকার। এবার রাজ্যে পালাবদলের পরে ফের একই অনুরোধ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। সেই অনুরোধ রাখলেন শুভেন্দু অধিকারী। 

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি