স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

স্বামী পিটার হাগের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হয়রানির অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। সন্তানদের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে বা জীবনের সবথেকে আনন্দের মুহূর্তের সময়ে আধ্যাত্মিক সফরে যেতে দেখা যায় সেলিব্রিটিদের। দেশজুড়ে বিখ্যাত মন্দির পরিদর্শন করেন তাঁরা। সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পুজো দেন। এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেলিনা জেটলি। স্বামী পিটার হাগের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হয়রানির অভিযোগ এনে ডিভোর্সের মামলা দায়ের করেছেন। সন্তানদের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না তাঁকে। সন্তানদের থেকে অনেক দূরে ভারতে পড়ে আছেন তিনি। অর্থাৎ জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে অভিনেত্রীর। সেই কারণেই শান্তির খোঁজে এবার ঈশ্বরের দ্বারস্থ হলেন তিনি। উজ্জয়িনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গিয়েছেন তিনি। মঙ্গলবার সেই আধ্যাত্মিক সফরের অভিজ্ঞতা ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী।

মন্দির থেকে কয়েকটি ছবি পোস্ট করে লিখলেন, ‘কিছু জায়গা আছে যেখানে আপনি শুধু বেড়াতে যান, আবার কিছু জায়গা আছে যা আপনার আত্মাকে চিরকালের জন্য ছুঁয়ে যায়। আজ আমি উজ্জয়িনের পবিত্র মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গে প্রার্থনা নিবেদন করার ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেছি, যা ভগবান শিবের বারোটি পূজনীয় জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম।’ এই সফরের প্রভাব সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘মহাকালের শক্তি ভাষায় বর্ণনা করা অসম্ভব। কালের অধিপতির সামনে দাঁড়ালে মনে পড়ে যায় জীবন কতটা ক্ষণস্থায়ী এবং দেবত্ব কতটা চিরন্তন।’ এরপর সেলিনা তাঁর ভক্তদের এই মন্দিরে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘যারা এখানে আসার পরিকল্পনা করছেন, আমি তাদের শুধু পর্যটক হিসেবে নয়, বরং সাধক হিসেবে আসার জন্য অনুরোধ করব। মহাকাল সকলকে সাহস, প্রজ্ঞা, সুরক্ষা এবং অন্তরের শান্তি দিয়ে আশীর্বাদ করুন। হর হর মহাদেব।’

মানহানির অভিযোগে পিটার হাগ এবং তাঁর বাবা ভল্ফগ্যাং হাগের পাঠানো আইনি নোটিসের বিষয়ে সেলিনা প্রকাশ্যে জবাব দেওয়ার পরেই নায়িকা আধ্যাত্মিক সফরে গেলেন। যেখানে তিনি দাবি করেছিলেন, তাঁকে চুপ করিয়ে দেওয়ার এবং তার অভিযোগগুলো থেকে মনোযোগ সরানোর জন্যই তাঁরা তাঁকে নোটিসগুলি পাঠিয়েছে। সেলিনা ২০১১ সালে পিটারকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে এই দম্পতির উইনস্টন ও বিরাজ নামে যমজ পুত্রসন্তান জন্মায়। ২০১৭ সালে তাঁদের আর্থার ও শামশের নামে আরও একজোড়া যমজ সন্তান হয়। তবে, জন্মের অল্প কিছুদিন পরেই জন্মগত হৃদরোগের কারণে শামশের মারা যায়। গত বছর মুম্বইয়ের আন্ধেরি আদালতে গার্হস্থ্য সহিংসতা আইনের অধীনে পিটারের বিরুদ্ধে একটি গার্হস্থ্য সহিংসতার মামলা দায়ের করেন সেলিনা। অভিনেত্রী তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, নিষ্ঠুরতা এবং কারসাজির অভিযোগ করেছেন। তিনি ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের