ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি,ফুলিয়া: ভিসার মেয়াদ শেষ।পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে।শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল গৃহবধূকে। বিপাকে বাংলাদেশি তরুণী।চিকিৎসার জন্য ভারতে এসে আর বাংলাদেশে ফেরা হয়নি। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় ‘পুশব্যাক’-এর আশঙ্কা এড়াতে বাধ্য হয়েই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল বাংলাদেশের এক তরুণীকে। কিন্তু সেই বিয়েও তাঁর জীবনে স্থায়ী আশ্রয় এনে দিতে পারল না। বরং দ্বিতীয় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে নদিয়ার ফুলিয়ায়(Fulia) আত্মীয়ের আশ্রয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন কাটছে বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা ওই গৃহবধুর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে ভারতে আসেন তিনি। শান্তিপুরে এক আত্মীয়ের বাড়িতে থাকার সময় সম্বন্ধ করে তাঁর প্রথম বিয়ে হয়। তিনি অন্তঃসত্ত্ব হন। তবে দাম্পত্য কলহের জেরে কিছুদিনের মধ্যেই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশে ফেরা আরও জটিল হয়ে পড়ে। পরিবারের দাবি, দেশে ফিরে গেলে প্রশাসনিক জটিলতা ও পুশব্যাকের (Push Back)আশঙ্কা থাকায় বাধ্য হয়েই কয়েক মাস আগে ফুলিয়ার বাসিন্দা বলরাম শর্মার সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন ওই মহিলা । কিন্তু পরের বিয়েতেও সংসার সুখের হয়নি।

অভিযোগ, সোমবার রাতে সামান্য বিষয়কে কেন্দ্র করে রিয়ার সঙ্গে বচসা বাধে। এরপর তাঁর বর্তমান স্বামী বলরাম শর্মা ও শ্বশুর মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। শুধু তাই নয়, মারধরের পর তাকে একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে চলে যান বলেও অভিযোগ। গভীর রাতে স্থানীয় বাসিন্দারা তাঁকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে আত্মীয়দের খবর দেন।খবর পেয়ে ওই গৃহবধূর জেঠিমা বিনা সরকার(Bina Sarkar) ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি জানান, “ওর দেশে ফেরার কোনও উপায় নেই বলেই পরে আবার বিয়ে দেওয়া হয়েছিল। এখন কী কারণে এমন ঘটনা ঘটল, তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে আইনি পদক্ষেপ করা হবে।”

বর্তমানে ওই গৃহবধূর সামনে একাধিক সংকট। একদিকে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় দেশে ফেরা অনিশ্চিত, অন্যদিকে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কার্যত ভেঙে গিয়েছে। ফলে কোথায় এবং কীভাবে তাঁর ভবিষ্যৎ সুরক্ষিত হবে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখছে।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই