লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

লাগাতার অত্যাচারের শিকার হয়ে স্বামী যশবীর সাহুর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন প্রখ্যাত হরিয়ানভি গায়িকা-বিগ বস ১১-এর প্রতিযোগী স্বপ্না চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার অত্যাচারের শিকার হয়ে স্বামী যশবীর সাহুর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন প্রখ্যাত হরিয়ানভি গায়িকা-বিগ বস ১১-এর প্রতিযোগী স্বপ্না চৌধুরী। এই মামলায় অবশেষে আইনি স্বস্তি পেলেন গায়িকা-নৃত্যশিল্পী। নিউ দিল্লির দ্বারকা মহিলা আদালত স্বপ্না চৌধুরীকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে। যার ফলে অভিনেত্রীর সঙ্গে তাঁর অত্যাচারী স্বামী যশবীর সাহু আর কোনভাবেই যোগাযোগ করতে পারবে না। আদালত যশবীরকে স্বপ্নার ধারেকাছে যেতে নিষেধ করেছে। অভিনেত্রীর বাড়ি, অফিস বা এমনকী ছবির প্রিমিয়ারের স্থানেও যেতে নিষেধ করেছে। পরবর্তী শুনানি পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। পরবর্তী শুনানি ২৫শে জুলাই অনুষ্ঠিত হবে।

স্বপ্নার আসন্ন ছবি ‘মোমাকু’-এর প্রিমিয়ারের ঠিক আগে এই আদেশটি তাঁর পক্ষে এল। গত কয়েকদিন ধরে স্বপ্নার দাম্পত্য জীবনে সমস্যার খবর শিরোনামে ছিল। তিনি একাধিক সাক্ষাৎকারে বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছিলেন। এখন সেই খবরগুলিতেই সত্যি বলে মনে হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই দম্পতি ২০২০ সালের ২৪ জানুয়ারি গোপনে বিয়ে করেছিলেন এবং তাঁদের দুটি ছেলে রয়েছে। মহিলা আদালতে স্বপ্না চৌধুরী অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী তাঁকে বারবার মারধর করেছেন। জনসমক্ষে হট্টগোলের চেষ্টা করেছেন। সমাজে তাঁর ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করেছিলেন। সেই কারণেই তিনি তাঁর দুই নাবালক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপরেই তিনি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেন। অবশেষে আদালত সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে স্বপ্না চৌধুরীর পক্ষে আদেশটি দিল।

স্বপ্নার আইনজীবী প্রীতি সিং আদালতে যুক্তি দেখিয়েছেন যে, ভবিষ্যতে স্বপ্নার সঙ্গে এই ধরনের ঘটনা আবারও ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, আজ, ১০ জুন ছবির প্রিমিয়ারে যশবীর গোলযোগ সৃষ্টি করার আশঙ্কা ছিল। তিনি স্বপ্নার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারেন এমনটাও ধারনা করা হয়েছিল। তার আগেই দিল্লির আদালত স্বপ্নাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করল। তবে স্বপ্না চৌধুরী এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। মঞ্চ পরিবেশনা ও বিনোদনমূলক প্রকল্পে উপস্থিতির জন্য পরিচিত স্বপ্না চৌধুরী বছরের পর বছর ধরে জনসমক্ষে নিজের শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছেন। এবার তাঁর ব্যক্তিগত জীবন শিরোনামে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের