গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের তীব্র গরম, আর্দ্রতা এবং ঘাম চুলকে সহজেই নিষ্প্রাণ, ফ্রিজি বা তৈলাক্ত করে তুলতে পারে। ফলে অনেকের কাছেই ‘ব্যাড হেয়ার ডে’ যেন নিত্যসঙ্গী। তবে ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, সঠিক হেয়ার অ্যাক্সেসরিজ ব্যবহার করলে শুধু চুলের সমস্যা ঢাকাই নয়, বরং পুরো লুককেই আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব। এই স্টাইলিশ হেয়ার অ্যাকসেসরিজগুলো মুহূর্তেই আপনার অগোছালো, অনিয়ন্ত্রিত চুলকে একটি চমৎকার ফ্যাশন স্টেটমেন্টে রূপান্তরিত করবে।

এই গ্রীষ্মে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাট, বড় আকারের ক্লো ক্লিপ। কয়েক সেকেন্ডের মধ্যেই এলোমেলো চুলকে পরিপাটি করতে পারে এই অ্যাক্সেসরিজ। অফিস থেকে শুরু করে ক্যাজুয়াল আউটিং সব ক্ষেত্রেই এটি কার্যকর। স্ক্রাঞ্চি এখন ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে। ক্ষতিকারক ইলাস্টিক ব্যান্ডের পরিবর্তে নরম কাপড়ের তৈরি হওয়ায় এটি চুলের ক্ষতি কম করে এবং সাধারণ পনিটেল বা বানকেও স্টাইলিশ করে তোলে। গরমে চুল সামলাতে হেডব্যান্ড একটি দারুণ বিকল্প। চুলকে মসৃণভাবে মুখ থেকে পেছনে টেনে রাখে এবং সাধারণ পোশাকে একটি পরিমার্জিত ও অভিজাত ছোঁয়া যোগ করে।  

ফ্যাশন দুনিয়ায় আবারও ফিরে এসেছে ব্যান্ডানা ও হেয়ার স্কার্ফ। চুলের তৈলাক্ত গোড়া বা এলোমেলো ভাব লুকাতে এই রঙিন সিল্কের স্কার্ফগুলি কার্যকর ,চুলের ফ্রিজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করার পাশাপাশি গ্রীষ্মকালীন পোশাকের সঙ্গে আধুনিক বোহোচিক আবেদন যোগ করে এই অ্যাক্সেসরিজ । এছাড়া বাকেট হ্যাট, ফ্লোরাল হেয়ার অ্যাক্সেসরিজ এবং পার্ল হেয়ার পিনও এই মরশুমে ট্রেন্ডে রয়েছে। এগুলি সূর্যের তাপ থেকে চুলকে কিছুটা সুরক্ষা দেওয়ার পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট হিসেবেও কাজ করে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, ব্যাড হেয়ার ডে লুকানোর জন্য অতিরিক্ত স্টাইলিং বা হিট টুল ব্যবহার করার পরিবর্তে সঠিক অ্যাক্সেসরিজ বেছে নেওয়াই সবচেয়ে সহজ সমাধান। ফলে কম সময়ে, কম পরিশ্রমে গরমের দিনেও চুল থাকবে পরিপাটি ও ফ্যাশনেবল।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক