১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আরবিআই ১৩৫টি নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির (এনবিএফসি) লাইসেন্স বাতিল করেছে, যার মধ্যে বিপুল সংখ্যক প্রতিষ্ঠান কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার বলে জানা গিয়েছে। 

লাইসেন্স বাতিল হওয়ার  এই তালিকায় অক্ষয় ফিসকাল সার্ভিসেস লিমিটেড, আলফা টাই-আপ প্রাইভেট লিমিটেড, আরিহান্ত এন্টারপ্রাইজেস লিমিটেড, ডেসটিনি ইন্টারন্যাশনাল লিমিটেড, ইস্টার্ন সিনথেটিকস প্রাইভেট লিমিটেড, ইটিএল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স লিমিটেড, গেটওয়ে ফিনকন্স ইন্ডিয়া লিমিটেড, কে ফাইন্যান্স অ্যান্ড ট্রেড (পি) লিমিটেড, লাইফটাইম ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড-এর মতো সংস্থাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। 

আরও পড়ুন:  তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

পশ্চিমবঙ্গ-ভিত্তিক সংস্থাগুলি ছাড়াও, আরবিআই-এর এই নির্দেশে মধ্যে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি, মণিপুর, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলির কয়েকটি এনবিএফসি-ও অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে রয়েছে মুম্বাইয়ের এসেল ফাইন্যান্স বিজনেস লোনস লিমিটেড,  হায়দরাবাদের সিটিওয়াইড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এবং চেন্নাইয়ের কিরণগ্লোবাল বিজনেস ইনভেস্টমেন্ট লিমিটেড। আরবিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সংস্থাগুলো মূলত ১৯৯৮ থেকে ২০২২ সালের মধ্যে তাদের রেজিসস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছিল। এই তালিকায় এমন সংস্থাগুলোও রয়েছে, যেগুলো তাদের রেজিসস্ট্রেশন প্রত্যাহারের আগে বেশ কয়েক বছর ধরে এনবিএফসি হিসেবে কাজ করছিল। 

আরবিআই জানিয়েছে যে, ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনের ধারা 45-IA (6) এর অধীনে প্রদত্ত ক্ষমতা বলে রেজিসস্ট্রেশনগুলি বাতিল করা হয়েছে। একটি পৃথক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, ১৩টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) রেজিসস্ট্রেশন সার্টিফিকেট জমা দেওয়ার পর তাদের লাইসেন্স বাতিল  করা হয়েছে। জে. থমাস ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, ইকন-সুপার সেলস প্রাইভেট লিমিটেড, হিতেশা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, তিন্নেভেলি টুটিকোরিন ইনভেস্টমেন্টস লিমিটেড, কার্নেক্স বিনিময় প্রাইভেট লিমিটেড এবং ইমপ্যাক্ট লিজিং প্রাইভেট লিমিটেড-এই ছয়টি সংস্থা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) হিসেবে ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার পর তাদের রেজিসস্ট্রেশন সার্টিফিকেট জমা দিয়েছে। 

  

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!