বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একের পর এক ধাক্কা তৃণমূল কংগ্রেসে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার রাজ্য়সভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রকাশ চিক বরাইক। আজ, বৃহস্পতিবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই তৃণমূল নেতা। যার ফলে একই সপ্তাহের মধ্যেই রাজ্যসভায় আরও দুর্বল হল ঘাসফুল শিবির। ১৩ থেকে কমে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে ১০-এ। যদিও রাজনৈতিক মহলের জল্পনা, এই সংখ্যাটা আরও কমবে।

আলিপুরদুয়ারের আদিবাসী নেতা প্রকাশ চিক বরাইককে রাজ্য়সভায় সাংসদ করে ২০২৩-এ পাঠিয়েছিল তৃণমূল নেতৃৃত্ব। তাঁর সাংসদ পদে মেয়াদ ছিল আগামী ২০২৯ পর্যন্ত। কিন্তু তার আগেই সেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তবে শুধুই সাংসদ পদ নয়, তৃণমূলও ছাড়ছেন প্রকাশ চিক বরাইক। আজ, বৃহস্পতিবার তিনি দিল্লিতে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে সূত্রের খবর। সাংসদ পদ ছাড়ার বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রকাশ চিক বরাইক জানান, ‘বাংলার বিধানসভা নির্বাচনে মানুষ যে রায় দিয়েছে সেটা মানতে হবে। মানুষের রায় মেনে আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিলাম। উত্তরবঙ্গে একটিও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। এবার থেকে আমাদের দাদা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলবেন সেইভাবেই কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি। আমি নিজেই সাংসদ পদে ইস্তফা দিলাম।’

আরও পডুন: পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

সূত্রের খবর, বিজেপিতেই খুব শীঘ্রই যোগ দেবেন এই আদিবাসী নেতা। সেই পথ প্রশস্ত হতেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেন প্রকাশ চিক বরাইক। লোকসভাতে বিদ্রোহ দেখিয়ে ১৯ জন সাংসদ আলাদা গোষ্ঠী তৈরি করেছেন। রাজ্য়সভাতে আলাদা গোষ্ঠী না হলেও তৃণমূলের রক্তক্ষরণ হচ্ছেই। গত সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। তারপরেই একের পর এক সাংসদ ইস্তফা দিচ্ছেন। সেই তালিকায় গতকাল, বুধবার ছিলেন অসমের নেত্রী সুস্মিতা দেব ও এদিন প্রকাশ চিক বরাইক। রাজনৈতিক মহলের ধারণা, আরও বেশ কয়েকজন সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দেবেন।

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়