রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সকালের ব্যস্ত সময়। রাস্তায় ছুটছে গাড়ি, মানুষ ব্যস্ত নিজের কাজে। আর ঠিক সেই সময়ই অজান্তে মৃত্যুর মুখের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল একরত্তি একটি শিশু। কয়েক সেকেন্ডের ব্যবধান। সামান্য একটি ভুল। আর তাতেই হয়তো চিরকালের জন্য নিভে যেতে পারত একটি পরিবারের হাসি।

কেরলমের মালাপুরম জেলার এই ঘটনায় এখন আবেগে ভাসছে সমাজ মাধ্যম।এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য। ভিডিওতে দেখা যায়, বাড়ির নজর এড়িয়ে একটি ছোট্ট শিশু হামাগুড়ি দিতে দিতে পৌঁছে যায় রাস্তায়। চারপাশে ছুটে চলা গাড়ির মাঝখানে সে যেন নিজের অজান্তেই এগিয়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর পরিণতির দিকে। ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে আসছিল একটি যাত্রীবাহী বাস। দূর থেকে শিশুটিকে দেখতে পান বাসচালক। এক মুহূর্তের জন্যও দেরি করেননি তিনি। প্রাণপণে ব্রেক কষে থামিয়ে দেন বাস। চাকার নিচে চাপা পড়ার আগে মাত্র কয়েক হাত দূরে থেমে যায় বিশাল বাসটি। বাস থামার সঙ্গে সঙ্গেই ছুটে নামেন কন্ডাক্টর। নিজের সন্তানের মতোই কোলে তুলে নেন শিশুটিকে। বুকের মধ্যে আগলে নিয়ে রাস্তার মাঝখান থেকে সরিয়ে আনেন নিরাপদ জায়গায়। সেই কয়েক সেকেন্ডে যেন মৃত্যু আর জীবনের মধ্যে সেতুবন্ধন হয়ে দাঁড়িয়েছিলেন ওই দুই মানুষ। সবচেয়ে অবাক করা বিষয় শিশুটির পরিবারের সদস্যরা তখনও বুঝতেই পারেননি তাঁদের আদরের সন্তান কখন বাড়ি থেকে বেরিয়ে এত দূর চলে এসেছে। পরে কন্ডাক্টর শিশুটিকে পরিবারের হাতে তুলে দিলে তাঁরা গোটা ঘটনা জানতে পারেন। ভাবতেই শিউরে উঠছেন অনেকেই-আর কয়েক সেকেন্ড দেরি হলে কী হতে পারত।

আরও পড়ুনঃ ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

ভাইরাল হওয়া ভিডিও দেখে কেউ লিখেছেন ‘আজ এই দুটি মানুষ না থাকলে হয়তো একটি পরিবার সারাজীবনের জন্য অন্ধকারে ডুবে যেত।’ আবার কেউ বলেছেন, ‘সব নায়ক সিনেমায় থাকে না, কিছু নায়ক রাস্তাতেও থাকে।’ অনেকের মতে, এই ঘটনা যেোট মনে করিয়ে দিল পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা