ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে এক তরুণীর রহস্যমৃত্যু। ওই হাসপাতালে ওয়ার্ড অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন ২১ বছরের মনীষা দাস। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে হাসপাতালের গার্লস হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় মনীষাকে দেখা যায়। সঙ্গে সঙ্গে ছুটে আসে হাসপাতাল ও হোস্টেল কর্তৃপক্ষ। পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ধরে এক বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন মনীষা। সেই ভিডিও কলের তথ্য, মোবাইল ফোনের কল রেকর্ড এবং অন্যান্য ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত্যুর পিছনে প্রেমঘটিত কোনও সমস্যা নাকি মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল চত্বরে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যে ঘরে মনীষার দেহ উদ্ধার হয়েছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজও তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বক্তব্য,  ময়নাতদন্তের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ,  মোবাইল ফোনের তথ্য এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন বলে জানা যাচ্ছে। ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  ঘটনায় হাসপাতাল কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের দাবি, মনীষার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিউটি ছিল। কিন্তু তারপরেও তাঁকে থাকতে বাধ্য করা হতো। মৃতার মায়ের অভিযোগ, কোনও গোপন তথ্য জেনে গিয়েছিল মেয়ে। সেই কারণেই তাঁকে হত্যা করা হতে পারে।  

আজকের রাশিফল: অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হবে, আইনি ঝামেলা মিটে যাবে…

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার