চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতিতে অভিযোগ তুললেন পরিবারের সদস্যরা। মৃতের নাম আলাউদ্দিন। তিনি গোপালপুর গঙ্গানগরের বাসিন্দা। পরিবারের দাবি, যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা না মেলায় তাঁর মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুকে তীব্র ব্যথা অনুভব করায় আলাউদ্দিনকে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর হৃদ্‌রোগজনিত সমস্যা থাকায় ভর্তি করার আগে পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন কি না, তা জানতে চান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার আশ্বাস দিয়েই রোগীকে ভর্তি নেয়। পরিজনদের দাবি, ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও রোগীর জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। হৃদ্‌রোগ বিশেষজ্ঞের পরামর্শও পাওয়া যায়নি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা সারারাত হাসপাতালেই ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁদের জানানো হয়, আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রোগীর মৃত্যুর কারণ জানতে চান পরিবারের সদস্যরা। অভিযোগ, তাঁদের কাছে স্পষ্টভাবে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পরিজনেরা।

আরও পড়ুনঃ সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় পুলিশ ও পরিবারের সদস্যদের মধ্যে বচসা ঘটে বলেও জানা গিয়েছে। পরিবারের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা পেলে আলাউদ্দিনকে বাঁচানো সম্ভব ছিল। হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার পর হাসপাতালের নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট