সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির মামলায় শীর্ষ আদালতে বড়সড়  ধাক্কা খেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বৃহস্পতিবার (১১ জুন) মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চে। কিন্তু শুনানির জন্য মামলা উঠতেই সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। মামলাকারী (জ্যাকলিন ফার্নান্ডেজ) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমার পক্ষে এই মামলা শোনা সম্ভব নয়। আগামী ২৫ জুন মামলা শোনার জন্য অন্য একটি বেঞ্চে পাঠানোর নির্দেশ দিচ্ছি। নতুন যে বেঞ্চ গঠন হবে তাতে আমি থাকব না।’

ইডির তদন্তে উঠে এসেছে, প্রতারণার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছিলেন ঠগী সুকেশ। ওই হাতানো টাকা দিয়ে ‘প্রেমিকা’ জ্যাকলিনকে দুর্মূল্য উপহার দিয়েছিলেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন বলিউডের নায়িকা। গত এপ্রিল মাসে ২০০ কোটির জালিয়াত মামলায় সরকারি সাক্ষী হতে চেয়ে দিল্লির আদালতে আবেদন জানিয়েছিলেন। তবে তাতে লাভ হয়নি। গত ৩০ মে ২০০ কোটি টাকা আর্থিক জালিয়াতির মামলায় কুখ্যাত ঠগী সুকেশ চন্দ্রশেখর, তার ‘প্রেমিকা’ তথা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ আরও সতেরো জন অভিযুক্তের বিরুদ্ধে অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) ৩ ও ৪ নম্বর ধারায় চার্জশিট গঠনের নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

এদিন মামলা ওঠার পরেই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মামলাকারী (জ্যাকলিন) ও ইডির আইনজীবীর উদ্দেশে বলেন, ‘এই মামলায় আমার ছেলে সরকারের তরফে আইনজীবী ছিলেন। ফলে আমার পক্ষে এই মামলা শোনা অত্যন্ত কঠিন। অন্য কোনও বেঞ্চে মামলার শুনানি হবে।’

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা