অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৫ জুন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। সেই সময় মানুষের জীবনে প্রভাব পড়তে চলেছে। সূর্য সাধারণত তেজ ও মেধার প্রতীক। মিথুন রাশি যোগাযোগ এবং বুদ্ধিমত্তার কেন্দ্র। এই গোচরকে ইতিবাচক বলে মনে করা হয়। কিন্তু সবকিছুর ভাল ও খারাপ দিক রয়েছে। সূর্যের এই গোচর বৃষ, মিথুন, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির জাতক-জাতিকাদের সতর্কতা জারি করছে।

বৃষ- সূর্য বৃষ রাশির দ্বিতীয় ঘরে, অর্থাৎ ধনসম্পদের ঘরে প্রবেশ করছে। তাই এই রাশির জাতকদের অর্থ ও কথা ওপরে নজর দিতে হবে।  উত্তেজনার বশে অনেক কিছু অনেকে বলে, যার জন্য পরে অনুশোচনা করে। এই সময়ে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। তর্ক এড়িয়ে চলুন। ভেবেচিন্তে কথা বলুন। কথা বলার সময়ে সতর্ক হলে ভাল। সম্ভব হলে শুক্রবার মিষ্টি দান করুন।

মিথুন- এই রাশির জাতকদের প্রথম ঘরে সূর্য প্রবেশ করবে। আত্মবিশ্বাস বজায় থাকবে। কিন্তু ঝুঁকিও থাকবে। আত্মবিশ্বাস ভুল সিদ্ধান্ত নিতে চালনা করাবে। কারও ওপরে মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। অহঙ্কার পরিত্যাগ করুন। বড় সিদ্ধান্ত দ্রুত নেবেন না। নিয়মিত ধ্যান করুন।

কর্কট– দ্বাদশ ঘরে সূর্যের গোচর কিছু খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে। ভ্রমণ, স্বাস্থ্য বা ছোটখাটো পারিবারিক প্রয়োজনে আপনার খরচ বৃদ্ধি করতে পারে। ঘুমেরও ব্যাঘাত ঘটাতে পারে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপকে নিজের উপর চাপতে দেবেন না। ঘুমাতে সমস্যা হলে দৈনন্দিন রুটিনের দিকে মনোযোগ দিন। প্রতিদিন সকালে সূর্যকে জল নিবেদন করুন।

বৃশ্চিক- অষ্টম ঘরে সূর্যের প্রবেশের অর্থ হল আপনার জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কর্মজীবন বা ব্যক্তিগত সম্পর্কে নজর দিন। যেকোনও ক্ষেত্রেই বড় কোনও ঝুঁকি নিলে খরচ বাড়তে পারে। অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলুন। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আকস্মিক আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন। ভালোভাবে বিবেচনা না করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর মনোযোগ দিন। ছোটখাটো বিষয়ে বিরক্ত না হয়ে শান্তভাবে কাজ করুন।

মীন- ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। উত্তেজনা দেখা দিতে পারে। ঘরোয়া বিষয়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বাড়িতে শান্তি বজায় রাখার জন্য সব ধরনের চেষ্টা করুন।  পারিবারিক বিষয়ে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বাবা-মাকে সম্মান করুন।

 

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়