পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

অপেক্ষার অবসান! ইতিহাস গড়ে শুরু হল ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। উদ্বোধনী হল মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! ইতিহাস গড়ে শুরু হল ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। উদ্বোধনী হল মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় ১২.৩০টা থেকে। যার জন্যে প্রায় ৪ বছর অপেক্ষা করতে হয়েছে ফুটবলপ্রেমীদের। এবারের আসরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রথমবারের মতো তিনটি দেশ, মেক্সিকো, কানাডা এবং আমেরিকা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। সুতরাং তিন দেশেই ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ১০.৩০টা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরু হয় মেক্সিকোর রক ব্যান্ড ‘মানা’কে দিয়ে। স্থানীয় ভাষায় জনপ্রিয় ‘ওয়ে মি আমোর’ গান গেয়ে মেক্সিকোর জনতার হৃদয় জিতে নেয় মানা। এরপরেই হলুদ জামা, সাদা মিনিস্কার্ট এবং চোখে রোদচশমা নিয়ে হাজির হন কলম্বিয়ান পপ তারকা তথা চারবার গ্র্যামীজয়ী গায়িকা শাকিরা, সঙ্গে নাইজেরিয়ান সুপারস্টার বার্না বয়। ফুটবল বিশ্বকাপের থিম অ্যান্থেম ‘দাই দাই’ পরিবেশনে করেন শাকিরা, সুর মেলান বার্না বয়। তাঁদের পারফরম্যান্স শেষ হতেই স্টেডিয়াম ফেটে পড়ে ভক্তদের উল্লাসে। তাঁরা দুজনেই নাচে-গানে মঞ্চ মাতিয়ে দিয়েছেন। তাঁদের পারফরম্যান্সের মাধ্যমেই শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। 

ফিফা প্রেসিডেন্ট Gianni Infantino এই আয়োজনকে ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রদর্শনী’ হিসেবে অভিহিত করেছেন। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতির মিশেলে এক চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছিল।অনুষ্ঠানে আরও পারফর্ম করেছেন জে বালভিন, টাইলা, মানা, বেলিন্ডা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, লিলা ডাউন্স এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস-এর মতো বিশ্বখ্যাত শিল্পীরা। মেক্সিকোর নিজস্ব ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্প এবং আদিবাসী নৃত্য পরিবেশনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। 

এছাড়া টরন্টোতে কানাডার আয়োজনে এবং একই দিনে লস অ্যাঞ্জেলেসে মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজনে আরও দুটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে খেলা শুরু হওয়ার কয়েক মিনিট আগে এস্তাদিও আজতেকা স্টেডিয়াম মেক্সিকোর সমর্থকদের সৌজন্যে সবুজে ছেয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা দলও ইতিমধ্যে মাঠে উপস্থিত হয়েছে। তবে এবারের ফুটবল বিশ্বকাপের আসরটি ঐতিহাসিক হতে চলেছে। এই প্রথমবার বিশ্বকাপে খেলবে ৪৮টি জাতীয় দল। ২০২২ পর্যন্তও ৩২ কি জাতীয় দল খেলেছে। উদ্বোধনী ম্যাচটি হবে ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের একটি ফিরতি ম্যাচ, যেখানে জোহানেসবার্গে আয়োজক দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর মুখোমুখি হয়েছিল এবং ম্যাচটি নাটকীয়ভাবে ১-১ গোলে ড্র হয়েছিল।

এদিকে ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভিসা সমস্যা থেকে শুরু করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইজরায়েলের উত্তেজনা পর্যন্ত একাধিক বিতর্কের সাক্ষী হয়েছে। তবে সব জট কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ২০২৬ সালের ফুটবলের এই মহাযজ্ঞ। উল্লেখ্য, এ বছরেই শেষ বিশ্বকাপ খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং পর্তুগালের কিংবদন্তি রোনাল্ডো। গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মেসি। এই বিশ্বকাপের পর তাঁরা অবসর নেবেন। 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি