বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর: একের পর এক বিপদে জড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। কখনও বাগুইআটি থানায়, শিলিগুড়িতে দায়ের হয়েছে এফআইআর। এবার নতুন অভিযোগ ত্রাণ দুর্নীতি। ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’র অভিযোগ তুলে বিষ্ণুপুরে দায়ের হয়েছে এফআইআর।

রাজ্যে তৃণমূলের ভরাডুবির পরে দিকে দিকে উদ্ধার হচ্ছে ত্রাণসামগ্রী। তৃণমূল নেতাদের বাড়ি বা কার্যালয়ে মজুত করে রাখা ছিল বিপুল পরিমাণ ত্রাণ। সেখানে যেমন ত্রিপল রয়েছে, তেমন রয়েছে কম্বল, জামাকাপড়, স্টোভ, ছাতা থেকে বহু জিনিস। কেউ কেউ আবার নিজে থেকেই সেই ত্রাণ ফেরাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে দুর্গতদের না দিয়ে কেন সেগুলো মজুত করা হয়েছিল। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে ত্রাণ দুর্নীতিতে। শনিবার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ডায়মন্ড হারবারের প্রতিটি থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানান তিনি। জেলা পুলিশ কমিশনারের কাছে সিট গঠন করে তদন্তের আর্জিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

আমফানে ক্ষতিগ্রস্থ হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিস্তির্ণ এলাকা। কেন্দ্র ত্রাণ পাঠিয়েছিল দুর্গতদের দেওয়ার জন্য। কিন্তু সেই ত্রাণের টাকা কাজে লাগানো হয়নি বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, ওই টাকা আত্মসাৎ করেছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা। এই ঘটনায় প্রচ্ছন্ন মদত ছিল অভিষেকের। বিষ্ণুপুর ১ ব্লকে ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য ২৫ কোটি ৮০ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। ৩১টি ক্ষতিগ্রস্ত বাড়ি থাকলেও সেই সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছিল। পাশাপাশি বিষ্ণুপুর ২ ব্লকে ৩২ কোটি ৫ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতি হয়েছে। একই ফোন নম্বরে ৭-৮ জন টাকা পেয়েছেন। একই পরিবারের একাধিক জন টাকা পেয়েছেন। এই সবকিছুর তদন্তের দাবি জানানো হয়েছে। 

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’