অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য়ের জের। শ্রীরামপুর থানায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ভাস্কর ঘোষ নামের এক বিজেপি কর্মী। তাঁদের অভিযোগ, কল্য়াণকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ওই বিজেপি কর্মীর অভিযোগ, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে উল্টো-পাল্টা কথা বলে। কুরুচিকর মন্তব্য় করে। গুন্ডা, খুনি এইসব কথা বলে অমিত শাহজিকে অপমান করে। এছাড়াও ২০২১ সালে বিধানসভার ভোটের পরে হিংসার সঙ্গে উনি যুক্ত ছিলেন। বিজেপি কর্মীদের মারধর করতে উস্কানি দিয়েছিলেন। একুশের বিধানসভা ভোটের পর শ্রীরামপুরে অশান্তি ছড়ানোর পিছনেও ওনার ভূমিকা ছিল। তাই ওনাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আইসিকে এই দাবিই জানাই। আইসি জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’

আরও পডুন: শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

তবে শুধুই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও গালিগালাজ করেন কল্যাণ। সেই বিষয়েও শ্রীরামপুর থানায় অভিযোগ জানিয়েছেন ভাস্কর ঘোষ নামের ওই বিজেপি কর্মী। তবে শুধুই শ্রীরামপুর নয়। কল্যাণের বিরুদ্ধে রিষড়া থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। গতকাল, শুক্রবার রাতে তৃণমূল সাংসদের বিরুদ্ধে রিষড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মনোজ সিং অভিযোগ জানান। ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচনের সময়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নিয়ে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। সেই বিষয়েই থানায় অভিযোগ জানান বিজেপি কাউন্সিলার মনোজ সিং। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের সময়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য হিন্দিভাষী মানুষের ভাবাবেগে আঘাত করেছে এবং তা অত্যন্ত আপত্তিকর। অভিযোগপত্রে সাংসদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। যদিও অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার