দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বিজেপি করার অপরাধে যুবককে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতার বিরূদ্ধে। অপরাধ প্রবণ ও সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশী থাকার কারণে পুলিশ এখানে দিনে দুপুরে ঢুকতে সাহস পায় না। সেই সুযোগ নিয়ে বিজেপির বুথ সভাপতি নুরুল হোসেনকে(Nurul Hossian) ব্যাপক মারধর করে তৃণমূলের স্থানীয় দাপুটে নেতা আব্দুল মহিদ(Abdul Mahid) এবং তাঁর দলবল। আব্দুল মহিদ হুমকি দিয়ে বলে” তুই আমার নামে কেস করেছিস ? এত বড় সাহস !” এই বলে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধোর করে। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এনে বারাসত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় এখনও পর্যন্ত দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ কোন কাউকে গ্রেফতার করতে পারেনি।দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি কর্মীরা। এই মামলার তদন্তকারী অফিসার হলেন দত্তপুকুর থানার অধীন নীলগঞ্জ ফাঁড়ির এস আই সঞ্জীব রায়। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে গ্রামবাসীরা সকলেই। প্রভাবশালী এই তৃণমূল নেতা আব্দুল মহিদের বিরুদ্ধে নীলগঞ্জ ফাঁড়ি(Nilganj Fari) এলাকায় এর আগে অভিযোগ আছে।

নারায়ণ পুকুরিয়া অঞ্চলে আতস বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আব্দুল মহিদের নাম জড়িয়েছিল। কিন্তু আব্দুল মহিদ তৃণমূল কংগ্রেস সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ঘনিষ্ট অনুগামী হওয়ার কারণে পুলিশ তাকে গ্রেফতার করেনি। কিন্তু আব্দুল মহিদ মোষপোল এলাকায় তোলাবাজি, জলাজমি ভরাট,অবৈধ নির্মাণ,পুকুর ভরাট, নিষিদ্ধ মাদক কারবার সহ বহু অভিযোগে অভিযুক্ত। কিন্তু প্রভাবশালী তত্ত্বে বার বার ছাড় পেয়ে যাওয়ায় রীতিমত আতঙ্কিত স্থানীয় গ্রামবাসীরা এই তৃণমূল নেতার দাপাদাপিতে।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র