‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দাপটের সঙ্গে খেলেও কাতারের বিরুদ্ধে জয়ের মুখ দেখল না সুই‍ৎজারল্যান্ড। সংযুক্তি সময়ে গোল হজম করে নিশ্চিত জয় হাতছাড়া করল সুইসরা। শনিবার (১৩ জুন) রাতে ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুই‍ৎজারল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন ব্রিল এমোবলো। ইনজুরি টাইমের পাঁচ মিনিটে দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান কাতারের অধিনায়ক বুয়ালাম খোকি।

এদিন সানফ্রান্সিসকোর বে এরিয়া স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে সুইস ফুটবলাররা। একের পর এক আক্রমণ শানিয়ে তটস্থ করে রাখে কাতারের রক্ষণ ভাগকে। যদিও কাতারই গোল করার প্রথম সুযোগ পেয়েছিল। সুইস রক্ষণের দুর্বলতায় বল পেয়ে বক্সে ঢুকে পড়েন এডমিলসন জুনিয়র। সামনে একমাত্র বাধা গোলরক্ষক, কিন্তু তার শটে জোর ছিল না তেমন। পা দিয়ে আটকে দেন গ্রেগর কোবেল। ছয় মিনিটে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন সুই‍ৎজারল্যান্ডের এনদোয়ে। মাঝমাঠ থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জোরাল নিচু শট নেন। ঝাঁপিয়ে প্রতিহত করেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। দশম মিনিটে ফের পেনাল্টি স্পটের কাছ থেকে বাজে শট মেরে সুযোগ নষ্ট করেন এনদোয়ে। ম্যাচের ১৩ মিনিটে ব্রিল রেমো ফ্রয়েলারকে বিশ্রি ফাউল করেন কাতারের গোলরক্ষক। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সুই‍ৎজারল্যান্ডকে এগিয়ে দেন এমোবলো। ২১ মিনিটে দেনিস সাকারিয়ার শট ঠেকিয়ে দেন কাতার গোলরক্ষক। ৩৬ মিনিটে ফের গোল করার মতো সুযোগ পেয়েছিলেন সাকারিয়া। কিন্তু বাইরে মারেন।  ৪৩ মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল কাতারের কাছে। এডমিলসনের কোনাকুনি শট পা দিয়ে ঠেকান সুইস গোলরক্ষক কোবেল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে সুইসরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় সুই‍ৎজারল্যান্ড। ৫০ মিনিটে সুইস অধিনায়ক গ্রানিত জাকার দূরপাল্লার শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু খানিক সময় গড়ানোর পরেই খেলার গতি শ্লথ হয়ে যায়। ৭৫ মিনিটে বাঁ দিক থেকে কাতারের বক্সে ঢুকে পড়েন রুবেন ভার্গাস। তাঁর নেওয়া শট ঠেকান গোলরক্ষক। কয়েক সেকেন্ড পরই একইরকম পজিশনে থেকে এমবোলোর শট পাশের জালে লাগে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে আহমেদ আলার শট সহজেই রুখে দেন সুইস গোলরক্ষক কোবেল। সবাই যখন ধরে নিয়েছিলেন জয় নিয়েই মাঠ ছাড়বে সুইসরা, ঠিক তখনই চমক। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে হোমাম আহমেদের ক্রসে ছয় গজ বক্সের বাইরে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ওপর লাফিয়ে জোরাল হেডে বল জালে পাঠান কাতার অধিনায়ক খোখি। স্তব্ধ হয়ে পড়ে সুইস সমর্থকদের উল্লাস।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে