গণপিটুনিতে হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল দেরাদুন, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের

এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তরাখণ্ড! রবিবার (১৩ জুন) দেরাদুনের বিকাশনগরের বৈরাগীওয়ালা গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে মৃত্যু হয় এক হিন্দু যুবকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় উত্তাল উত্তরাখণ্ড! রবিবার (১৩ জুন) দেরাদুনের বিকাশনগরের বৈরাগীওয়ালা গ্রামে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষে মৃত্যু হয় এক হিন্দু যুবকের। আহত হন একজন মহিলা-সহ তিনজন। তাতেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানাচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ করেছে তাঁরা। অভিযোগ, আজ সকালে একটি জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা বাধে। যা মুহূর্তেই সহিংস হিংসার রূপ নেয়। এরপরেই বাইরে থেকে কয়েকজন যুবক একত্রিত হয়ে হিন্দু পক্ষের সদস্যদের উপর হামলা চালায়। তাঁরাই বিনোদ নামে এক স্থানীয় যুবককে নির্মমভাবে মারধর করে। যার ফলে মৃত্যু হয় ওই যুবকের। এই ঘটনায় আরও তিনজন আহত হলে তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের পরিবার প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বেশি কিছু হিন্দু সংগঠন। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের উপস্থিতিতেই উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে পাথর ছুঁড়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে তাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে প্রশাসন গোটা এলাকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাটির কয়েকটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন লোক লাঠি দিয়ে একে অপরকে আক্রমণ করছে। বাঁচতে কেউ কেউ দৌড়চ্ছে, অন্যরা চিৎকার করছে।

মহিলা ও শিশুদেরও মরিয়া হয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটছে। বিপুল সংখ্যক গ্রামবাসী এবং হিন্দু সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, একটি নির্দিষ্ট সম্প্রদায় ঈশ্বরের ভূমিকে কাশ্মীরে পরিণত করতে চাইছে। যাতে বাধা দিতে গেলে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করেছে তাঁরা, এই ঘটনা কোনও সাধারণ ব্যাপার নয়। তাই অভিযুক্তদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ। ঘটনার পর এলাকার বিজেপি বিধায়ক ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দেখা করেছেন। হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তকরণের চেষ্টা করছে।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি