বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

অপেক্ষার প্রহর শেষ! বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন সুরভি জ্যোতি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন 'নাগিন'-খ্যাত অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ! বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন সুরভি জ্যোতি। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী। বাবা হলেন অভিনেতা সুমিত সুরি। গতকাল শনিবার (১৩ জুন) মা হয়েছেন সুরভি। রবিবার (১৪ জুন) সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে যৌথ বিবৃতির মাধ্যমে কন্যার জন্মের সুখবর দিলেন। তাঁদের এই ঘোষণার পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। গোলাপি রঙের টেমপ্লেটে সুখবর দিয়ে তাঁরা লিখেছেন, ‘কন্যাসন্তান হয়েছে! ১৩ জুন, ২০২৬। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’

করণ ওয়াহি, হিনা খান এবং কিশ্বর মার্চেন্ট-সহ বেশ কয়েকজন তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। মাতৃত্বকালীন সময়ে অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। তখন তিনি চুটিয়ে মাতৃত্ব সেলিব্রেশন করেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন। ভক্তরা এই জুটিকে অফুরন্ত ভালবাসা দিয়েছেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর উত্তরাখণ্ডের জিম করবেটের আহানা লাক্সারি রিসর্টে সুরভি ও সুমিতের বিয়ে হয়। তাঁদের বিবাহ অনুষ্ঠানে তাঁদের টেলিভিশন জগতের বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। যাদের মধ্যে আছেন, ঋত্বিক ধঞ্জানি, আশা নেগি, কিশ্বর, সুয়াশ, চিরাগ পাসওয়ান এবং বিশাল সিং-সহ আরও অনেকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Surbhi Jyoti (@surbhijyoti)

জানা যায়, ‘হানজি-দ্য ম্যারেজ মন্ত্র’ মিউজিক ভিডিওর সেটে এই জুটির প্রেম হয়, যেখানে তাঁরা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৪ সালের মে মাসে সুরভি তাঁর ইনস্টাগ্রামে সুমিতের সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। প্রসঙ্গত, ‘কবুল হ্যায়’, ‘নাগিন ৩’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন সুরভি। যেখানে তিনি বিপুল সংখ্যক ভক্ত তৈরি করেছেন। অন্যদিকে, সুমিত বিগত বছরগুলোতে বেশ কয়েকটি টেলিভিশন ও চলচ্চিত্র প্রকল্পে কাজ করেছেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ